আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিজয়কে তলব CBI-এর

নিজস্ব প্রতিনিধি: অভিনয় ছেড়ে রাজনীতির ময়দানে পা দিয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। তিনি কিছু মাস আগেই তামিলনাড়ুর কারুরে জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় এবার   TVK সুপ্রিমো অভিনেতা বিজয়কে তলব  করেছে CBI। কেন্দ্রীয় তদন্তকারী  সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে।  ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিজয়ের সমাবেশে যোগ দিতে এসে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল এবং প্রায় ৬০ জন আহত হন।

সূত্রের খবর সেই ঘটনা নিয়ে অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পদপিষ্টের ঘটনার পর,  X হ্যান্ডেলে TVK অফিসিয়াল হ্যান্ডেলের পোস্টে, ৫১ বছর বয়সী অভিনেতা-রাজনীতিবিদ বলেছিলেন,  “আমার হৃদয় যে যন্ত্রণা সহ্য করছে তা প্রকাশ করার জন্য আমার কাছে ভাষা নেই। আমার চোখ এবং মন দুঃখে ছেয়ে গেছে। আমি যাদের সঙ্গে দেখা করেছি তাদের সকলের মুখ আমার মনে ভেসে ওঠে। আমি যত বেশি আমার প্রিয়জনদের কথা ভাবি যারা স্নেহ এবং যত্ন দেখায়, আমার হৃদয় তত বেশি তার জায়গা থেকে সরে যায়। প্রিয়জনদের হারানোর শোক প্রকাশকারী আপনাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, একই সঙ্গে আমি আপনাদের হৃদয়ের খুব কাছে দাঁড়িয়ে এই অপরিসীম দুঃখ ভাগ করে নিচ্ছি। এটি আমাদের জন্য সত্যিই একটি অপূরণীয় ক্ষতি। যে কেউ সান্ত্বনার কথা বলুক না কেন, আমাদের প্রিয়জনদের হারানো অসহনীয়। তবুও, আপনার পরিবারের একজন সদস্য হিসেবে, আমি প্রতিটি পরিবারকে ২০ লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন তাদের ২ লক্ষ টাকা প্রদান করার ইচ্ছা পোষণ করছি। এই পরিমাণ, অবশ্যই, এত ক্ষতির মুখে তাৎপর্যপূর্ণ নয়। তবুও, এই মুহূর্তে, আপনার পরিবারের একজন হিসেবে আমার কর্তব্য হল, আমার প্রিয়জনরা, ভারাক্রান্ত হৃদয়ে আপনার পাশে দাঁড়ানো। একইভাবে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের সমস্ত প্রিয়জন যারা আহত এবং চিকিৎসাধীন, তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন।”

আরও পড়ুন:  ৯ বছরের বড় আমেরিকান মহিলার প্রেমে পড়লেন অন্ধ্রের যুবক, তাক লাগাবে যুগলের ‘লাভ স্টোরি’

 কারুরের ঘটনার জন্য  গ্রেফতার করা হয়েছিল কারুর পশ্চিম জেলার সম্পাদক মথিয়াঝাগনকে। টিভিকে-র সাধারণ সম্পাদক বুসি আনন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, খুনের সমতুল্য অপরাধ এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা করা হয়েছিল। পুলিশের এফআইআরে নাম ছিল অভিনেতা বিজয়েরও।  এফআইআরের অভিযোগ অনুযায়ী, জানা গিয়েছে,  বিজয় ইচ্ছাকৃতভাবে জনসভায় প্রায় চার ঘণ্টা দেরিতে পৌঁছান। সভার আগে বিজয়ের জন্য অপেক্ষা করার সময়  তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ