চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপ খেলতে চাইলে ভারতে আসতে হবে, বাংলাদেশ বোর্ডকে জানাল আইসিসি

নিজস্ব প্রতিনিধি: পদ্মাপাড়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও খুনের ঘটনা বৃদ্ধি নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে। আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে। এর পরেই  মোল্লা ইউনূস সরকার ভারত বিরোধী একাধিক পদক্ষেপ নিয়েছে। খেলা, বিনোদন সহ একাধিক ক্ষেত্রে জারি করেছে নিষেধাজ্ঞা। সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। সাম্প্রতিক আবহে নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে আপত্তি জানিয়েছিল। ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল। এই নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক বৈঠক হয়েছে। সেখানেই বিসিবিকে আইসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি বিশ্বকাপ খেলতেই হয় তাহলে ভারতে এসে খেলতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে বিসিবি ও আইসিসির মধ্যে। সেখানেই ভারতের মাটিতে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। একটি সূত্রের খবর, ভারতের মাটিতে বাংলাদেশের খেলতে না চাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। এখানেই শেষ নয় বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে তাঁদের ভারতে যেতেই হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তার অন্যথা হলে পয়েন্ট হারানোর ঝুঁকির কথাও বলা হয়েছে। যদিও বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ধরনের কোনো চূড়ান্ত বার্তা বা আল্টিমেটাম তাদের দেয়নি আইসিসি।

 প্রসঙ্গত, গত রবিবার আইসিসির কাছে বিসিবি লিখিতভাবে অনুরোধ জানায় যে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘বিবেচনা’ করার। সেই দাবির প্রেক্ষিতে এই ভার্চুয়াল আলোচনা করা হয়েছিল। টি টোয়েন্টি বিশ্বকাপ  আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হিবে এবিং শেষ হবে ৮ মার্চ। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ নির্ধারিত রয়েছে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ ম্যাচটি নেপালের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে।

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ