ময়মনসিংহে দীপু দাসের দেহ পুড়িয়ে দেওয়ার পাণ্ডা গ্রেফতার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনায় নেতৃত্ব দেওয়ায়  অভিযুক্ত ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেলে ডিএমপির সাহায্যে ডেমরা সারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যারের শ্রমিক দীপু দাসকে মারধর করে জীবন্ত জ্বালিয়ে খুন করা হয়।

সূত্রের খবর, ধৃত ব্যক্তি ভালুকার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজি মিয়ার ছেলে। ঘটনার পরে প্রায় ১২ দিন দেশের বিভিন্ন প্রান্তে মাদ্রাসাতে লুকিয়ে ছিলেন। ঢাকার বিভিন্ন জায়গাতে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। এই ঘটনায় ইয়াছিন গ্রেফতার হোয়ার পরে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১।

জানা গিয়েছে, নবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগ তুলে দীপু দাসের গায়ে আগুন লাগিয়ে দেয় একদল মুসলিম ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্য়দিকে, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। প্রথমে মারধর করে পরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় দীপু দাসের। এই ঘটনায় কেু তাঁকে রক্ষা করা তো দূর ওই সময় মোবাইলে সেই ছবি করতে ব্যস্ত ছিলেন তাঁরা। এই আগুনে পুড়িয়ে মারার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন ইয়াছিন আরাফাত বলে অভিযোগ। তার খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে সে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী