নির্বাচন কমিশনের রহস্যজনক সফটওয়্যারেই বাদ বাংলার বিপুল ভোটার, মুখ্যমন্ত্রীর দাবি কি মিলে গেল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে। আর তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির আইটি সেলের সফটওয়্যার ব্যবহার করে বাংলার বৈধ ভোটার যাঁরা তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। গঙ্গাসাগরে দাঁড়িয়ে এই অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। এই আবহে ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগ না করে রাতারাতি ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনে ওই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তদন্তমূলক প্রতিবেদনে ওই রহস্যজনক সফটওয়্যার ব্যবহারের অভিযোগ উঠেছে। যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে।

এদিকে ওই সফটওয়্যার ব্যবহার করেই বাংলায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে ‘সন্দেহভাজন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। যাকে নির্বাচন কমিশনের ভাষায় বলা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর এই সফটওয়্যার ব্যবহার করেই মধ্যপ্রদেশে অন্তত ২ কোটি ৩৫ লক্ষ ভোটারের নাম উঠেছে সন্দেহজনক তালিকায়। কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে কোনও নির্দেশিকা জারি হয়েছিল কি?‌ কোনও ছাড়পত্র কি মিলেছিল?‌ এমন সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি। তবে সন্দেহজনক হিসেবে চিহ্নিত এই ভোটাররা বাংলার ভোটার জনসংখ্যার নিরিখে ১৭.১১ শতাংশ এবং মধ্যপ্রদেশের ভোটার জনসংখ্যার নিরিখে ৪১.২২ শতাংশ।

অন্যদিকে নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) অংশ হিসেবে ভোটার পুনর্নিবন্ধনের মধ্য দিয়ে যাওয়া আরও ১০টি রাজ্যে কোটি কোটি ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। ডিসেম্বর মাসের প্রথমে দুটি রাজ্যের সন্দেহভাজন তালিকার খসড়া তৈরি করা হয়েছিল। এই রেকর্ড থেকে প্রাপ্ত তথ্য প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অধীনে থাকা ১২টি রাজ্যের জন্য এই ধরনের বিবরণ জনসাধারণের ঝাড়াই–বাছাই থেকে দূরে রেখেছে বলে সূত্রের খবর। তালিকায় নাম থাকা কোনও ভোটারকে ‘সন্দেহজনক’ হিসাবে চিহ্নিত করা বা তাঁর ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলার আগে ‘ফিল্ড ভেরিফিকেশন’ করা আইন।

এছাড়া বাংলার ক্ষেত্রে কদিন পর অন্তত ৪২ লক্ষ ভোটারকে সন্দেহভাজন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেটাও ওই সফটওয়্যার ব্যবহার করেই বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি। এই ডিজিটাইজেশনের মান যাচাই করার জন্য প্রত্যেকটি রাজ্যে বিস্তারিত পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ। কম্পিউটারগুলি এই রেকর্ডগুলি পড়তে পারে কিনা এবং ভোটারদের ইনপুটগুলির সঙ্গে সঠিকভাবে মেলাতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তার ফলে সম্ভবত সফটওয়্যার ভোটারদের সন্দেহজনক হিসাবে ভুল শনাক্ত করেছে বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে নির্বাচন কমিশনের এক কর্তা। সুতরাং এখন সফটওয়্যার চিহ্নিত ব্যক্তিদেরই প্রমাণ করতে হবে যে, তাঁরা ভারতীয় ভোটার।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা