UNION BUDGET 2022: ডিজিটাল মুদ্রা আনবে রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা নির্মলার

এই ঘোষণার পিছনে রয়েছে ক্রিপ্টোকারেন্সির বাড়বাড়ন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে ডিজিটাল মুদ্রা আনার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে এই মুদ্রার লেনেদেনের তথ্য রাখা হবে ব্লকচেন পদ্ধতিতে। পাশাপাশি ভার্চুয়াল, ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে আয়ের উপর ৩০ শতাংশ করও বসাতে চলেছে কেন্দ্র।

অর্থমন্ত্রীর এই ঘোষণার পিছনে রয়েছে ক্রিপ্টোকারেন্সির বাড়বাড়ন্ত। সাধারণ মানুষের এই ভার্চুয়াল মুদ্রার প্রতি আর্কষণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে, অর্থনীতির বাঁধাধরা গতের মধ্যে একে বেঁধে রাখা সরকারের পক্ষে বেশ জটিল হয়ে যাচ্ছিল। মাঝে রটে যায় কেন্দ্র এই মুদ্রাকে নিষিদ্ধ ঘোষণা করবে। 

এই দোলাচলের আবহে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, সরকার এবার ডিজিটাল মুদ্রা আনতে চলেছে। আর আগামী অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ডিজিটাল মুদ্রা আনার কথা ঘোষণা করেন। জানা গিয়েছে নগদ টাকার সমতুল হবে এই মুদ্রা।

উল্লেখ করা যেতে পারে, ব্লকচেন পদ্ধতিতে বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার লেনদেন যাবতীয় তথ্য রাখা হয়, যা ইন্টারনেটে একটি নির্দিষ্ট ডেটাবেসের মধ্যে সংরক্ষিত থাকে। লেনদেনের সঙ্গে যুক্তরাই একমাত্র এই ব্লক চেনের তথ্য জানতে পারেন। এই পদ্ধতিকেই ব্যবহার করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা আনতে চলেছে। তবে এই ডিজিটাল কারেন্সি আসলে ক্রিপ্টোকারেন্সি কিনা তা নির্মলা সীতারমণ তা খোলসা করেননি।

পাশাপাশি এই ঘোষণা থেকে আরও একটা প্রশ্ন উঠে আসছে। এই ডিজিটাল মুদ্রা লেনদেনের ক্ষেত্রে যে ধরনের উন্নত পরিকাঠামো প্রয়োজন, সেই পরিকাঠামো কি ভারতে রয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল