চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী, ইডির আইপ্যাক অফিসে হানার প্রতিবাদে মিছিল

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচন চলতি বছরেই রয়েছে বাংলায়। আর তা নিয়ে আইপ্যাক তৈরি করেছিল স্ট্র‌্যাটেজি। বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়েও তৈরি হয়েছিল তালিকা। আর এই সমস্ত নথি ছিল আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেখানেই আজ, বৃহস্পতিবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। এই আবহে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পরে আজ সংস্থার সল্টলেকের দফতরেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে আইপ্যাকের দফতরে প্রতীক জৈন পৌঁছলে প্রায় পৌনে চার ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এবার এই ঘটনার প্রতিবাদে শুক্রবার নিজেই পথে নামছেন মুখ্যমন্ত্রী।

এদিকে বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই নথিগুলি ইডি হাতাতে চেয়েছিল বলে অভিযোগ উঠছে। কারণ এসআইআর করে যে ফল লাভ করার কথা ভেবেছিল বিজেপি সেটা হচ্ছে না বলে বুঝতে পেরেছে পদ্মপার্টি। তাই কৌশলে ইডিকে পাঠিয়ে তা হস্তগত করতে চেয়েছিল ইডি বলেই অভিযোগ উঠেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই ‘হামলার প্রত্যুত্তর’ জনগণ দেবে। শুক্রবার মিছিলের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। এই মিছিলের নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হবে। মিছিল শুরু হবে দুপুর ২টো নাগাদ।

অন্যদিকে আজকের এই ইডি হানা নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদও এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘বিজেপি সবচেয়ে বড় অপরাধী। চোরেদের দল। ওরা বিজেপিকে নোটিস পাঠায় না। ভোট এলে আয়কর দফতর আমাদের নোটিস পাঠায়।’‌ এবার এই মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌প্রতিবাদ মিছিলে আমি থাকব। আমাকে আঘাত করলে তো প্রত্যাঘাত করবই। আমার বাড়িতে চুরি হলে আমি তো আটকাবোই। এবার তা হবে।’‌ মুখ্যমন্ত্রী যাদবপুরে এবং হাজরায় বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।

এছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল শুরু হয়ে গিয়েছে। তবে এই নিয়ে যে পাল্টা নেমে পড়বে তৃণমূল কংগ্রেস ভোট প্রচারে তা বলার অপেক্ষা রাখে না। যদিও গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকেলে আইপ্যাকের দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হামলার প্রত্যুত্তর জনগণ দেবে। গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। গদি মিডিয়ার উপরেও নজর রাখছি। যাঁরা অসত্য কথা বলেছেন, তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করার দায়িত্ব আমার।’‌ আর আগামীকাল, শুক্রবার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় নামা মানে রাজনীতির আঙিনায় বড় পদক্ষেপ। যা বিজেপি দেখতে পাবে বলে মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ