কলকাতায় লুকিয়ে হাদির খুনের পরিকল্পনাকারী, নয়া দাবি ঢাকা গোয়েন্দা পুলিশের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের যুব নেতা তথা ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির খুন নিয়ে বাংলাদেশ জুড়ে ঝড় উঠেছিল। বাংলাদেশ বারবার দাবি করেছে হাদির হত্যাকারীরা খুনের পর ভারতে পালিয়ে এসেছে। ভারতের পক্ষ থেকে এই দাবি কড়া ভাবে অস্বীকার করা হয়েছে। এবার আরও এক আজব দাবি করল ঢাকার গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ দাবি করেছে হাদিকে খুনের পরিকল্পনাকারী বর্তমানে কলকতায় অবস্থান করছে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ দাবি করেছে, মিরপুরের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশে খুন করা হয়েছে হাদিকে।ডিবির তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী বাপ্পি কলকাতায় গা ঢাকা দিয়ে আছেন। দাবি করা হয়েছে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতার রাজারহাট, ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার ঝনঝন গলি নামের একটি পাড়ায় চার তলা বাড়ির প্রথম তলার একটি ফ্ল্যাটে বাপ্পি আত্মগোপন করে রয়েছেন। আরও দাবি হদির হত্যার পরিকল্পনাকারীর সঙ্গে আরও চার থেকে পাঁচজন আওয়ামী লীগ নেতা- কর্মী রয়েছেন বলেও দাবি করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে ক্রিকেটে বিদ্রোহ, তামিম ইকবালের পাশে দাঁড়ালেন তাসকিন-মুমিনুলরা

দাবি করা হয়েছে, তারা বাংলাদেশের পুলিশ কর্মকর্তার পরিচয় ব্যবহার করছেন  প্রায় এক বছর ধরে কলকাতার ওই ঠিকানায়  রয়েছেন। ডিবি এটাও বলেছে  ফ্ল্যাটে থাকা যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জল ও সাজিবুল ইসলাম  বলেছেন এই মুহূর্তে বাপ্পি ফ্ল্যাটে নেই। ডিবি সূত্র বলছেন হাদি খুনের শ্যুটার ফয়সাল করিম ও সহযোগী আলমগীর হোসেনও ভারতে পালিয়ে গিয়েছে।   অন্যদিকে আবার আওয়ামী লীগের  সূত্র বলছে, বাপ্পি   ভারতের পুলিশ আটক করেছে। যদিও এই খবর একেবারেই অস্বীকার করেছেন নারায়নপুর থানার পুলিশ। বিধান নগর পুলিশ কমিশনারের অফিসও স্পষ্ট জানিয়ে দিয়েছে হাদিকে খুনের সঙ্গে যুক্ত অপরাধীরা  কলকাতায় লুকিয়ে   এমন তথ্য তাদের কাছে নেই।

 

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত