বাংলাদেশে ক্রিকেটে বিদ্রোহ, তামিম ইকবালের পাশে দাঁড়ালেন তাসকিন-মুমিনুলরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আড়াআড়ি বিভাজন। T-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে আসছে না ভারতে। তাই নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দুনিয়াতেই আড়াআড়ি বিভাজন শুরু হয়ে গিয়েছে।

ভারতে খেলতে না যাওয়া নিয়ে বৃহস্পতিবার কিছু মন্তব্য করেন জাতীয় অধিনায়ক ও দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল। সেই মন্তব্যের জবাব দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল। তিনি লিখেছেন, ‘এইবার আরো একজন ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো। তাঁর এই মন্তব্যের পরেই বিতর্ক আরও ছড়িয়েছে। তামিমের সতীর্থদের অনেকেই সরব হয়েছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম লিখেছেন, ‘প্রাক্তন জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে হতবাক।একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের কথা রুচিহীনতার সঙ্গে গ্রহণযোগ্য নয়।

একই দাবি জানিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মুমিনুল হকও। তিনি লিখেছেন, প্রাক্তন জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য গ্রহণযোগ্য নয়। দেশের ক্রিকেটে অপমানজনক ঘটনা ঘটছে।

ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে T-20 বিশ্বকাপ। এই টু্রামেন্টের লিগ পর্বের ৪টি ম্যাচই ভারতে পড়েছে বাংলাদেশের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।কট্টর হিন্দুত্ববাদীদের লাগাতার হুমকির মুখে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজের বিকল্প নেওয়ারও অনুমতি দিয়েছে। আর তাতেই চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা (বিসিবি)। সূত্রের খবর, মুস্তাফিজের অপমানের বদলা নিতে আগামী ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে