আর্থিক প্রতারিত হওয়া দু কোটি টাকা ফিরিয়ে দিল মুর্শিদাবাদ পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আর্থিক প্রতারিত হওয়া প্রায় ২ কোটি টাকা উদ্ধার করে টাকার প্রকৃত মালিকদের হাতে টাকা ফিরিয়ে দিলেন মুর্শিদাবাদ পুলিশ সুপার(SP)। শুক্রবার বিকেলে বহরমপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে আর্থিক ভাবে প্রতারিত হওয়া ১০ জনকে ডেকে তাঁদের হাতে চেক তুলে দিলেন পুলিশ সুপার। এদিন মুর্শিদাবাদ জেলা পুলিশ(Murshidabad District Police) সুপার কুমার সানি রাজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আর্থিক প্রতারিতর ক্ষেত্রে এখন পর্যন্ত ১৩৪ টি মামলা করা হয়েছে। গ্রেফতার ৪৮ জন। উদ্ধার হওয়া টাকা ২ কোটিরও বেশি।

এছাড়াও ল্যাপটপ, ডেস্কটপ, এটিএম কার্ড, ব্যাঙ্ক একাউন্ট , পাসবুক উদ্ধার হয়েছে। পুলিশ সুপার জানান বর্তমানে সাধারণ মানুষ গুগলে গিয়ে বিভিন্ন বিষয়ে সার্চ করার পর সেখান থেকে প্রতারকদের খপ্পরে পড়ে যাচ্ছে। এরপর নানা ওছিলায় প্রতারকরা ডিজিটাল উপায়ে প্রতারণা করছে। যে ১০ জনকে টাকা ফিরিয়ে দেওয়া হয় তার মধ্যে একজনের কাছ থেকে ৩৩ লক্ষ টাকা প্রতারকরা নিয়ে নিয়েছিল। এই ধরনের প্রতারকদের থেকে সতর্ক থাকতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার।

এছাড়া বিভিন্ন ব্যক্তিদের সাম্প্রদায়িক পোস্ট করেছে সোশ্যাল মাধ্যমে সেগুলিকে ডিলিট করেছে সাইবার শাখা। নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ধরনের ডিজিটাল প্রতারকদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে দাবি করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যদিও এই ধরনের প্রতারণা রুখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে জেলায় জেলায় সাইবার ক্রাই শাখা।

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

প্রতিদিন একই জলের বোতল ব্যবহার করছেন? এই লক্ষণগুলি থাকলেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি!

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড