গুজরাতে অপহৃত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৮

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঁসদা : বাড়ির সামনে থেকেই বছর পনেরোর নাবালিকাকে অপহরণ করার অভিযোগ ওঠে। অপহরণের পরে সেই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ৮ জনের বিরুদ্ধে। অভিযুক্ত ৮ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই রাত ১০টা নাগাদ কোনও কাজে ঘরের বাইরে বেরিয়ে ছিল ওই বছর ১৫-র নাবালিকা। ঘরের সামনে থেকেই তাকে তিনজন জোর করে তুলে নিয়ে যায়। বাইকে করে বাড়ির পাশের এক নদীর ধারে তাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তারাই বাকিদের ফোন করে ঘটনাস্থলে আসতে বলে। অভিযোগ, নাবালিকার ওপর নারকীয় অত্যাচার চালায় ৮ জন। অচেতন অবস্থায় সেখানে তাঁকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। কিছুক্ষণ পর কোনওরকমেই বাড়িতে ঢোকে নির্যাতিত নাবালিকা।

বাড়িতে ফিরে মায়ের কাছে সমস্ত কথা জানায় সে। নাবালিকা জানিয়েছে, যারা তাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়েছে, তারা তার পূর্ব পরিচিত। অভিযুক্ত ৩ জন তাঁর বন্ধু হিসেবে পরিচিত। এরপর এই নির্যাতিতার মা ভাঁসদা থানায় (Vansda police Station) অভিযোগ দায়ের করেন।পুলিশও নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে। সেই অভিযোগে ভিত্তিতে প্রথমে তিনজন অভিযুক্তকে আটক করে পুলিশ। এদের জিজ্ঞাসাবাদ করে বাকি পাঁচজনের নাম জানতে পারে পুলিশ। তারপরেই ৮ জনকেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাবালিকার মেডিক্যাল টেস্টও (Medical Test) করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন