মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়র লক্ষ্মণরেখা মন্তব্যে বিতর্ক চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপি নেতা–মন্ত্রীরা যে মহিলাদের সম্মান করেন না সে কথা বারবার বিরোধী দলগুলির নেতা– নেত্রীরা বারবার বলে এসেছেন। বেশ কয়েকটি ঘটনাও এই দেশে ঘটেছে যেটা মহিলাদের ক্ষেত্রে অপমানজনক। মহিলাদের জন্য কোনও বড় প্রকল্প সাফল্যও পায়নি বিজেপির শাসনকালে। আর এবার মহিলাদের উদ্দেশে বড় লক্ষণরেখা টেনে দিলেন বিজেপির মন্ত্রী। আর তা নিয়ে এখন দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচনার ঝড়ও উঠেছে। মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় মহিলাদের জন্য লক্ষণরেখা টেনে দিলেন। নিজেদের সংস্কৃতি রক্ষা করতে মহিলাদের খোলামেলা পোশাক না পরার বা নির্দিষ্ট সীমা অতিক্রম না করার পরামর্শ দেন। এমনকী পরোক্ষভাবে পুরুষদের অবাঞ্ছিত মনোযোগ আকর্ষণের জন্য মহিলাদের দোষারোপ করেন। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে আগেও এই বিজেপি নেতা এমন নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। ২০১২ সালের দিল্লি গণধর্ষণের নৃশংস ঘটনার কয়েকদিন পর কৈলাশ বিজয়বর্গীয় লক্ষণরেখা মন্তব্যটি নিয়ে এসেছিলেন। যা শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, মহিলা এবং কর্মীদের কাছ থেকে নয় বরং তাঁর দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকেও তীব্র নিন্দার সম্মুখীন হয়েছিলেন। যাঁরা তাঁকে প্রকাশ্যে তাঁর অপ্রীতিকর মন্তব্য প্রত্যাহার করতে বলেছিলেন। তখন অকপট ক্ষমা চেয়ে এই বিজেপি নেতা দাবি করেছিলেন যে, এই মন্তব্যটি সকলের জন্য শুধু মহিলাদের জন্য নয়। সম্প্রতি বিজয়বর্গীয় আরও একটি কাণ্ড ঘটিয়েছিলেন। এখন তিনি রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী এবং সংসদ বিষয়ক দফতরেরও দায়িত্বে আছেন। ইন্দোরে দূষিত পানীয় জলের জেরে মৃত্যু নিয়ে জবাব চাইলে একজন সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ করেন তিনি।

অন্যদিকে ইন্দোরের ঘটনা নিয়েও চাপে পড়ে ক্ষমা চাইতে হয় কৈলাশকে। একসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, ৬৯ বছর বয়সের এই বিজেপি নেতা বেশ কিছু বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন। যার মধ্যে সাধারণত তাঁর অপ্রাসঙ্গিক মন্তব্য, বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে মন্তব্য এবং দুর্নীতির অভিযোগ অন্তর্ভুক্ত থাকে। দলের অভ্যন্তরীণ সূত্রে খবর, মন্ত্রীর ব্যবহৃত অসংযমী ভাষায় হতাশা উঠে আসছে। যার রাজনৈতিক অবস্থান এখন ক্ষয়িষ্ণু। শিবরাজ সিং চৌহান যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বিজয়বর্গীয়কে তাঁর পিছু পিছু ধাওয়া করতে দেখা গিয়েছিল।

এছাড়া বিজয়বর্গীয়ের মতো নেতাদের তুচ্ছ–তাচ্ছিল্যের মধ্যে রেখে চৌহানের কুর্সিতে আসীন হন অনেক কম বয়সী মোহন যাদব। ইন্দোরে তাঁর নিকটতম দলীয় প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রবীণ সংসদ সদস্য এবং প্রাক্তন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। মিডিয়া তাঁদের লড়াইকে তুলে করতে পছন্দ করত। তাই বলা হতো—‘‌তাই বনাম ভাই’‌। এমনকী একবার তিনি কনডমকে উদ্দেশ্য করে বলেছিলেন, এটি ভারতীয় মূল্যবোধের উপর আক্রমণ। পোশাক নিয়েও একবার প্রচার করেছিলেন। দলীয় অনুষ্ঠানে ভজন এবং হিন্দি গান গেয়ে তিনি নিজেকে একজন গায়ক হিসেবে তুলে ধরেন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন