তৃণমূলের পতাকা নর্দমায় ফেলে দিয়ে সংকল্প সভার প্রস্তুতি বিজেপি’র

Share:

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়ে সংকল্প সভার প্রস্তুতি নিচ্ছে বিজেপি ।এই অভিযোগ তুলে সরব তৃণমূল। চরম উত্তেজনা দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগানপাড়ায়(Baganpara)। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে পাল্টা অভিযোগ বিজেপির।তৃণমূল কর্মীদের অভিযোগ,বিজেপির কিছু দুষ্কৃতী শনিবার রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেয়।

রবিবার সকেলেই নজরে আসে এলাকার মানুষের। তারপরেই তৃণমূলের কর্মী সমর্থকরা সরব হন। তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব নাগ ও সুশীল চ্যাটার্জী বলেন,”তৃণমূল কর্মীরা চাইলে আধ ঘন্টায় প্রতিরোধ করতে পারে। কিন্তু আমরা নোংরা রাজনীতি করি না। তবে যারা এইরকম ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।” পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,”তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ধারাবাহিকভাবে চলছে।

নিজেরাই নিজেদের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়েছে। আর উত্তেজনা ছড়াতে বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে। এটা তৃণমূলের দীর্ঘদিন ধরেই কালচার।”একসঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়। অযথা মিথ্যে অভিযোগ এনে বিজেপি কর্মীদের হেনস্থা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সে ক্ষেত্রে বিজেপি(BJP) নেতৃত্ব বৃহৎ আন্দোলন শুরু করবে বলে হুমকি দেওয়া হয়েছে।পুলিশ ঘটনা তদন্ত করছে। যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই এলাকার সিসিটিভি’র(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে বেশ কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ঘটনা স্থলে রয়েছে।

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়