কিউইদের বিরুদ্ধে জয়ের জন্য শুভমনদের চাই ৩০১ রান

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজেরের প্রথম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলেছে কিউইরা।   নিউজিল্যান্ড ভারতকে জেতার জন্য ৩০১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে।

ড্যারিল মিচেল করেছেন ৮৪ রান। নিউজিল্যান্ডের শুরুটা দুর্দান্ত ছিল। ওপেনার ডিওন কনওয়ে এবং হেনরি নিকোলস প্রথম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন। এই জুটির দুই খেলোয়াড়ই ৬০ বলে তাদের অর্ধশতরান পূর্ণ করেন।   জুটি ভেঙে দেন হর্ষিত রানা, যিনি হেনরি নিকোলসকে আউট করেন। নিকোলস ৬৯ বলে ৮টি  মেরে ৬২ রান করেন। এরপর হর্ষিত কনওয়েকেও আউট করেন। কনওয়ে ৬৭ বলে ৬টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৫৬ রান করেন। ২৮ ওভারে সিরাজ উইল ইয়ংয়ের উইকেট নেন। ইয়ং ১২ রান করেন।

এরপর ৩৪তম ওভারে কুলদীপ যাদব গ্লেন ফিলিপসকে আউট করেন, তখন নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৭০। এরপর, ৩৮  ওভারে প্রসিধ মিচেল হেকে বোল্ড করেন, যিনি মাত্র ১৮ রান করেন। ৪৩তম ওভারে ব্রেসওয়েল আইয়ারের বলে রান আউট হলে কিউইরা ষষ্ঠ উইকেট হারান। এরপর সিরাজ  পরের ওভারেই জাকারিকে বোল্ড করেন। ৪৮তম ওভারে ড্যারিল মিচেল ৭১ বলে ৮৪ রান করে আউট হলে নিউজিল্যান্ড বড় ধাক্কা খায়। শেষ পর্যন্ত, ৮ উইকেটে নিউজিল্যান্ড ৩০০ রানে পৌঁছায়। রান তাড়া করার জন্য এটাও ভারতের কাছে খুব একটা কম রান নয়।

আরও পড়ুন: বিশ্বকাপে ‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদেশের ম্যাচ আয়োজনের দায়িত্ব নিতে চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড 

প্রসঙ্গত, এই ম্যাচে ভারতের হয়ে আরশদীপ সিং, ধ্রুব জুরেল, নীতিশ কুমার রেড্ডি এবং যশস্বী জয়সওয়াল খেলেননি। এদিকে, নিউজিল্যান্ডের হয়ে ক্রিশ্চিয়ান ক্লার্কের একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আদিত্য অশোকও কিউই দলের প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত ছিলেন।

 ভারতের প্রথম একাদশ

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, প্রসিদ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ

 নিউজিল্যান্ডের ভারতের প্রথম একাদশ

 হেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জ্যাকারি ফাউলকস, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, আদিত্য অশোক।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের