প্রেমিকের সঙ্গে পালানোর শাস্তি, থানায় ঢুকে স্ত্রীকে গুলি করে মারলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে চলে যাওয়া স্ত্রীকে সবক শেখাতে থানার মধ্যেই গুলিতে খুন করলেন স্বামী। হাড়হিম কাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোই জেলার পালি থানায়। ওই ঘটনায় প্রথমে হতচকিত হয়ে পড়েন থানায় থাকা পুলিশ কর্মীরাও। সম্বি‍ৎ ফিরে আসার পরে অবশ্য ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছেন, পাঁচদিন আগে রামপুরের আটারিয়া গ্রামের বাসিন্দা অনুপ থানায় অভিযোগ দায়ের করেন, প্রেমিকের হাত ধরে তাকে ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী সোনি। যাওয়ার সময় সঙ্গে সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গিয়েছেন। ওই অভিযোগ পেয়েই তদন্তে নামনেন থানার আধিকারিকরা। গতকাল রবিবার রাতে (১১ জানুয়ারি) চুরির অভিযোগে গ্রেফতার করা হয় সোনিকে। রাতে থানার লকআপে রাখা হয়। সোমবার (১২ জানুয়ারি) সকালে একজন মহিলা কনস্টেবল পাহারা দিয়ে সোনিকে খাবারের জন্য থানা চত্বরে থাকা ক্যান্টিনের দিকে নিয়ে গিয়েছিলেন। প্রেমিকার সঙ্গে পালানো স্ত্রী পাকড়াও হয়েছে জানতে পেরেই থানা চত্বরে ছুটে এসেছিলেন অনুপ। মহিলা কনস্টেবল যখন সোনিকে নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিলেন তখনই পিছন দিক থেকে চড়াও হয়। খুব কাছ থেকে স্ত্রীকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে সোনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকি‍ৎসকরা জানান, মৃত আবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সোনিকে।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, ‘স্ত্রীর উপরে গুলি চালানোর পরেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা চালিয়েছিল অনুপ ও তাঁর এক সঙ্গী। কিন্তু ততক্ষণে থানা চত্বরে হাজির থাকা পুলিশ কর্মীরা দৌড়ে গিয়ে দুজনকে পাকড়াও করে। অনুপের কাছ থেকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

 

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক