SIR আতঙ্কে মৃত্যু মেচেদার বৃদ্ধ ভোটার মৃত্যুঞ্জয় সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মেচেদা: ফের SIR আতঙ্কে মৃত্যু পূর্ব মেদিনীপুরে।এস আই আর আতঙ্কে এবার মৃত্যু হল মেচেদার মৃত্যুঞ্জয় সরকারের(Mrityaunjoy Sarkar)।এসআইআর আতঙ্কে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের বরনান গ্রামের বছর ৭৩ এর মৃত্যুঞ্জয় সরকার। ওনার এক ছেলে ও তিন মেয়ে। ছেলে মন্টু সরকার শ্রমিকের কাজ করেন। ছেলে মন্টু সরকার জানান, SIR আতঙ্কেই বাবার মৃত্যু হয়েছে। ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকার কারণে উনি চিন্তিত হয়ে পড়েন। গত ৪ জানুয়ারি শহীদ মাতঙ্গিনী বিডিও(BDO) অফিসে হেয়ারিং- এর ডাক পড়ে।

প্রবল ঠান্ডায় ওনার ভাইপো বিশ্বজিৎ সরকার ওনাকে নিয়ে যায় ব্লক অফিসে। ওখানে উনি ১৯৭১ সালের দলিল দেখিয়েছিলেন। কিন্তু সেই দলিল তেমন গ্রহণযোগ্যতা না পাওয়ায় মৃত্যুঞ্জয় সরকার চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। সোমবার রাত্রিতে মৃত্যুঞ্জয় বাবুর বুকে ব্যথা হলে তাকে পরিবারের লোকজন তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ওনাকে ভর্তি করে। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয় হাসপাতালে।। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করছে। বিজেপি নেতারা জানিয়েছেন বয়স্ক জনিত কারনে মৃত্যুঞ্জয় সরকারের মৃত্যু হয়েছে। তৃণমূল অহেতুক রাজনীতি করছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

এদিকে,আবারও SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ বৃদ্ধার।নাম-অনিতা বিশ্বাস (৭৫)।বাদুড়িয়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা ।অভিযোগ- SIR এর ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার পর অনিতা বিশ্বাসের হিয়ারিংয়ে ডাক আসে । গত ৫ তারিখ তিনি হেয়ারিং এ যান এবং কাগজপত্র দেখানোর পর সদুত্তর না পেয়ে অনিতা বিশ্বাস চিন্তিত হয়ে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ৭ তারিখে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের লোক তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে(Bashirhat Hospital) নিয়ে আসলে সেখানে বিগত কদিন মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকেন । রবিবার গভীর রাতে তার হাসপাতালেই মৃত্যু হয়। এই অভিযোগ করেন অনিতা বিশ্বাস (৭৫) – এর স্বামী বিরাজ বিশ্বাস । এখানকার স্থায়ী বাসিন্দা । কোন অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার লিস্টে স্বামী বিরাজ বিশ্বাস ও ছেলেদের নাম আসলেও অনিতা বিশ্বাস এর নাম আসেনি । 

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলায় নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির