SIR সংক্রান্ত একাধিকবার নোটিশ, প্রতিবাদে পাঁশকুড়ায় রাজ্য সড়ক অবরোধ ভোটারদের

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: এসআইআর সংক্রান্ত একাধিকবার নোটিশ। নোটিশ ঘিরে উত্তেজনা। পাঁশকুড়ার রাধামনি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো বাসিন্দারা।এসআইআর (SIR) সংক্রান্ত একাধিকবার নোটিশ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া রাধামনি রাজ্য সড়কে(State High Way)। মঙ্গলবার সকালে ওই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার কয়েকশো বাসিন্দা। অবরোধকারীদের অভিযোগ, তমলুক ব্লকের অন্তর্গত মান্দারগড়, দরজা এবং যশোর ডুমুর এলাকার বাসিন্দাদের বারবার এসআইআর(SIR) সংক্রান্ত নোটিশ পাঠানো হচ্ছে। তাঁদের দাবি, কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রশাসনের তরফে এভাবে নোটিশ দিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে।

মঙ্গলবার পাঁশকুড়া রাধামনি রাজ্য সড়কের নিমতলা এলাকায় কয়েকশো মানুষ একত্রিত হয়ে পথ অবরোধ করেন। এর জেরে রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে। বিক্ষোভকারীরা জানান, তাঁরা সাধারণ মানুষ হয়েও বারবার নোটিশ পাওয়ায় আতঙ্কিত ও বিরক্ত। তাঁদের বক্তব্য, কোনও পরিষ্কার ব্যাখ্যা বা নির্দিষ্ট কারণ না জানিয়েই প্রশাসনের তরফে এই নোটিশ পাঠানো হচ্ছে, যা তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। অবিলম্বে এই নোটিশ দেওয়া বন্ধ করা এবং পুরো বিষয়টি স্পষ্ট করার দাবি জানান তাঁরা।

পরে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভকারীরা তমলুক ব্লক অফিসের সামনে গিয়ে আবারও বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে তাঁরা প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলার দাবি জানান এবং তাঁদের সমস্যার স্থায়ী সমাধান চেয়ে সরব হন। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর