SIR শুনানি কেন্দ্রে টোটোতে করে ১০৪ বছরের বৃদ্ধ হাজির, উঠল সমালোচনার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি,বড়ঞা: কেউ হাসপাতাল থেকে ছুটি পেতেই SIR শুনানি কেন্দ্রে, আবার টোটোতে করে ১০৪ বছরের বৃদ্ধ হাজির হন নাতিদের সঙ্গে।বড়ঞায় প্রবীণদের চরম ভোগান্তির ছবি। সমালোচনার ঝড় উঠল সর্বত্র।প্রশাসনিক প্রক্রিয়ার কঠোরতার মাঝেই উঠে এল মানবিক সংকটের ছবি। বার্ধক্যজনিত অসুস্থতায় টানা পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছুটি পেতেই ৭৫ বছরের বৃদ্ধা মনোয়ারা বিবিকে(Manoara Bibi) হাজির হতে হল SIR শুনানিতে। মঙ্গলবার এই দৃশ্য ধরা পড়ে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলা কৃষক বাজার হেয়ারিং কেন্দ্রে।

মনোয়ারা বিবির বাড়ি বড়ঞা ব্লকের বৈদনাথপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়া সত্ত্বেও প্রশাসনিক নির্দেশ মেনে হেয়ারিং-এ আসতে বাধ্য হন তিনি। নাতি ও সন্তানরা গাড়িতে করে তাঁকে নিয়ে এলে দীর্ঘ পথ, ভিড় ও অপেক্ষার ধকলে পড়ে পরিবার সহ ওই বৃদ্ধাও চরম ভোগান্তির শিকার হন।
একই হেয়ারিং কেন্দ্রে দেখা যায় আরও এক হৃদয়বিদারক ছবি। ১০৪ বছরের প্রবীণ হারু সেখকেও (Haru Sk.)হাজির হতে হয় SIR হেয়ারিং-এ।

চলাফেরায় অক্ষম প্রায় শতবর্ষী ওই বৃদ্ধকে তাঁর ছেলে টোটোতে করে কেন্দ্রে নিয়ে আসেন। দীর্ঘ অপেক্ষা ও শারীরিক ধকল তাঁর ক্ষেত্রেও অসহনীয় হয়ে ওঠে বলে অভিযোগ।দুটি ঘটনা একসঙ্গে প্রশাসনিক ব্যবস্থার মানবিক দিক নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। প্রবীণ, অসুস্থ ও চলাফেরায় অক্ষম নাগরিকদের ক্ষেত্রে কি বাড়িতে বসেই বা বিশেষ ব্যবস্থায় হেয়ারিং-এর সুযোগ রাখা যেত না—এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষের মুখে।মনোয়ারা বিবি ও হারু সেখের অভিজ্ঞতা যেন বড়ঞায় SIR হেয়ারিং প্রক্রিয়ায় প্রবীণদের ভোগান্তির এক করুণ প্রতিচ্ছবি।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর