পোস্টাল ব্যালটে উপরের দিকে জামায়াতের প্রতীক, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনলাইনে ভোট দেওয়ার আবেদনকারীদের কাছে পোস্টাল ব্যালট পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। আর ওই পোস্টাল ব্যালটের উপরের সারিতেই রয়েছে পাকিস্তানপন্থী এবং মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা। আর তাতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তারেক রহমানের দল বিএনপি। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলের তরফে এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করে এ বিষয়ে আপত্তি জানিয়েছে। শুধু তাই নয়, রাখঢাক না রেখে বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, ‘উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক পোস্টাল ব্যালট পেপারে সবার আগে দেওয়া হয়েছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে থাকা বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। পাশাপাশি যারা ভোট কর্মী ও ভোটের দায়িত্বে অন্য জেলায় যাবেন তাদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। দেশ ও দেশের বাইরে মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাদের মধ্যে দেশের মধ্যে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। আর বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।

অনলাইনে ভোট দেওয়ার আবেদনকারীদের পাঠানো পোস্টাল ব্যালট নজরে আসতেই নড়েচড়ে বসেছে বিএনপি শীর্ষ নেতৃত্ব। গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তারেক রহমানের দল। এদিন বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করেই এমনটাই করেছে। কমিশনের কাছে অনুরোধ রাখব, পোস্টাল ব্যালটের মতো সংসদ নির্বাচনের ব্যালটের ক্ষেত্রে একই ভুল না করা হয়। পাশাপাশি যারা জামায়াতের হয়ে এমন কারচুপি শুরু করেছেন তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।’ নাম না করে জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি বিশেষ দল ভুয়ো ভোটার তৈরির চেষ্টা চালাচ্ছে।’

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

৩ জেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ