RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার (২৬ মে) থেকে শুরু হবে আইপিএলের প্লে-অফ ম্যাচগুলো। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং গুজরাত টাইটানস (জিটি। এই ম্যাচ চলাকালীন ধর্মশালার আবহাওয়া মনোরম থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আবহাওয়ার কথা কেউ বলতে পারে না। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় তাহলে কোন দল যাবে ফাইনালে? জেনে নিন কি বলছে আইপিএলের নিয়ম।

আইপিএলের নিয়ম অনুযায়ী, যদি ফাইনাল, এলিমিনেটর, কোয়ালিফায়ার ১ বা কোয়ালিফায়ার ২ টাই হয় বা বৃষ্টির কারণে বাতিল হয় তাহলে বিজয়ী দল নির্ধারণের জন্য একটি সুপার ওভার খেলা হবে। যদি প্রথম সুপার ওভারও টাই হয় তাহলে উপযুক্ত ফলাফল না আসা পর্যন্ত প্রয়োজনে অতিরিক্ত সুপার ওভার খেলা হবে। তবে, বৃষ্টি, খারাপ আবহাওয়া বা অন্য কোনো কারণে সুপার ওভার সম্ভব না হলে, লিগ পর্বের পয়েন্ট টেবিলই নির্ণায়ক হবে। এমন পরিস্থিতিতে, লিগ পর্বে যে দল অন্য দলের চেয়ে এগিয়ে থাকবে, তাদেরই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এর অর্থ বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে উঠবে কারণ তারা পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে। এমন কিছু হলে গুজরাট টাইটান্সকে কোয়ালিফায়ার ২ খেলতে হবে।

আরও পড়ুন: হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

বিসিসিআই চলতি মরশুমের আইপিএল ২০২৬-এর প্লে-অফ ম্যাচগুলির জন্য কোনো সংরক্ষিত দিন ঘোষণা করেনি। তবে, অতীতে ফাইনাল ম্যাচের জন্য সংরক্ষিত দিনের ব্যবস্থা ছিল। তবে আগের মরসুমগুলিতে এলিমিনেটর, কোয়ালিফায়ার ১ এবং কোয়ালিফায়ার ২-এর জন্য এমন কোনো ব্যবস্থা রাখা হয়নি অর্থাৎ আইপিএল প্লেঅফে নকআউট ম্যাচ জেতাই একমাত্র মূল বিষয় নয় বরং লিগ পর্বে শক্তিশালী পারফরম্যান্সও সমানভাবে গুরুত্বপূর্ণ। শীর্ষ দুইয়ে থাকা এবং ভালো নেট রান রেটের প্রতিযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

প্রবল গরমে স্বস্তির পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি