বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: আগামিকাল মঙ্গলবার (২৬ মে) আইপিএলের কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্স। যে দল জিতবে তারাই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। ধর্মশালায় হিমাচল ক্রিকেট আ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে দুই দলের মহাযুদ্ধ। কিন্তু বৃষ্টির কারণে যদি ওই ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে? কারা পৌঁছাবে ফাইনালে?

চলতি আইপিএলে কোয়ালিফায়ার-১, এলিমিনেটর, কোয়ালিফায়ার-২ এবং ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত কোনও দিন (অর্থা‍ৎ রিজার্ভ ডে) রাখা হয়নি। ফলে নির্দিষ্ট দিনেই ম্যাচের ফয়সালা করতে হবে। আইপিএলের নিয়মানুযায়ী, যদি দুই দলের মধ্যে ম্যাচ টাই হয়, অর্থা‍ৎ ২০ ওভারে দুই দলের রান একই দাঁড়ায়, সেক্ষেত্রে ফলাফল নির্ধারিত হবে সুপার ওভারে। প্রথম সুপার ওভারও যদি টাই হয়, তাহলে দ্বিতীয় সুপার ওভারে গড়াবে খেলা। যতক্ষণ পর্যন্ত না ফলাফল নির্ধারিত ততক্ষণ পর্যন্ত সুপার ওভার চলতে থাকবে। কিন্তু বৃষ্টি কিংবা খারাপ আবহাওয়ার জন্য যদি মাঠে কোনও বল না গড়ায়, তাহলে দেখা হবে পয়েন্ট তালিকা। পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা দলই বিজয়ী হিসাবে ঘোষিত হবে।

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স-দুই দলের পয়েন্ট ছিল ১৮। কিন্তু রান রেটের নিরিখে গুজরাতকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন বিরাট কোহলিরা। গুজরাতের নেট রানরেট যেখানে +০.৬৯৫, সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট রান রেট +০.৭৮৩। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার দৌলতে সরাসরি ফাইনালে পৌঁছে যাবেন বিরাট কোহলিরা।

 

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

নবমীর মেনুতে থাকুক রাজকীয় স্বাদ, বাড়িতে বানান জিভে জল আনা পোস্ত মটন

২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম