২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

আগামী ২৯ জুন বুধ তার গতিপথ পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। তবে বুধের গোচরের সময় অন্যান্য গ্রহের অবস্থানের কারণে, কিছু রাশির জীবনে বিপদ আসতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে, বুধকে বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, ব্যবসা এবং অর্থনীতির প্রতীক বলা হয়। তাই যখনই বুধ তার রাশি পরিবর্তন করে, সরাসরি মানুষের মন, আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। হিন্দু পঞ্জিকা অনুসারে, আগামী ২৯ জুন বুধ তার গতিপথ পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। তবে বুধের গোচরের সময় অন্যান্য গ্রহের অবস্থানের কারণে, কিছু রাশির জীবনে বিপদ আসতে পারে। তাঁরা কারা জানুন…

বৃষ: বুধের এই গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক ও পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে। তাই এই সময়ে বড় কোনও বিনিয়োগ থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার লোকসান হবে।

কন্যা: কন্যা রাশির অধিপতি হলেন স্বয়ং বুধ, তাই এই গোচর আপনার কর্মজীবনের উপর সরাসরি প্রভাব ফেলবে। সহকর্মী বা বসের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। কাজের চাপে মানসিক চাপ বাড়বে। এই সময়ে আপনি সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হতে পারেন।

বৃশ্চিক: স্বাস্থ্য এবং সম্পর্কের দিক থেকে এই সময়টা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভাল যাবে না। ত্বকের সমস্যা, অ্যালার্জি বা মানসিক চাপ আপনাকে কষ্ট দেবে। খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ নজর দিতে হবে। কর্মক্ষেত্রে ভাবমূর্তি নষ্ট হবে। আপনার গোপন পরিকল্পনা কারও সঙ্গে শেয়ার করবেন না।

মীন: এই সময় মীন রাশির জাতক-জাতিকাদের গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পরিবারের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাগজপত্রের ব্যাপারে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।

বুধের অশুভ প্রভাব কাটানোর উপায়…

প্রতি বুধবার ভগবান গণেশকে দূর্বা এবং মোদক নিবেদন করুন, বুধবার গরুকে সবুজ ঘাস বা সবুজ শাকসবজি খাওয়ান। আপনার বোন, মাসিকে সবুজ উপহার দিন। নিয়মিত ‘ওম বুম বুধায় নমঃ’ মন্ত্রটি জপ করুন।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩