ঘুড়ির মাঞ্জা সুতোয় মৃত্যু ফাঁদ! গলা কেটে ফালাফালা মোটরবাইক সওয়ারির

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আধ ঘন্টা আগেই মেয়ের সঙ্গে কথা বলেছিলেন বিদরের বাসিন্দা বছর আটচল্লিশের সঞ্জুকুমার হোসামানি। তখনও ঘুণাক্ষরে বুঝতে পারেননি অলক্ষ্যে ওঁ‍ৎ পেতে রয়েছে সাক্ষা‍ৎ মৃত্যুদূত। মোটরবাইক নিয়ে নিজের গন্তব্যেই রওনা করেছিলেন খুশি মনে। ঠিক তখনই সাক্ষা‍ৎ সামনে এসে হাজির হল ঘুড়ির চিনা সুতো। কিছু বোঝার আগেই গলা ফালা-ফালা করে কেটে দিল। মোটরবাইক থেকে ছিটকে মাটিতে পড়ে গেলেন সঞ্জুকুমার। রক্রাক্ত অবস্থায় মেয়েকে ফোন করে দুর্ঘটনার খবর দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু বৃথা হল সেই চেষ্টা। পথচারিরাই তাকে তুলে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। না ফেরার দেশে চলে গিয়েছেন সঞ্জু। চিনা সুতোর মাঞ্জার বলি হলেন। ওই মর্মান্তিক ঘটনার পরেই পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) মকর সংক্রান্তির দিন গোটা দেশের সঙ্গেই ঘুড়ি উড়ানোর উ‍ৎসবে মেতে উঠেছিলেন বিদরের বাসিন্দারা। বাইকে চেপে তালামাদাগি সেতুর কাছে হঠাৎই ঘুড়ির চিনা মাঞ্জার সুতো গলায় পেঁচিয়ে যায় সঞ্জুর গলায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। গলা কেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। তখনই বেশ কয়েকজন পথচারির নজরে পড়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরেই পড়ে রয়েছেন সঞ্জু। গলগল করে বেরনো রক্ত বন্ধ করতে গলায় কাপড়ও চেপে ধরেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

শেষ পর্যন্ত অ্যাম্বুলান্স ডেকে পাঠানো হয়। কিন্তু খবর পাওয়ার অনেক বাদে হাজির হয় অ্যাম্বুলান্স। ততক্ষণে নিথর হয়ে গিয়েছেন সঞ্জু। প্রাণস্পন্দন থাকাকালীন একবার নিজের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে মেয়েকে দুর্ঘটনার খবর দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সঞ্জুর মর্মান্তিক মৃত্যুর শেষ মুহুর্তের ভিডিও। আর তা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটা নাগরিকরা।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত