কালীঘাটে বগলা মায়ের মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার কালীঘাটে বগলা মায়ের মন্দির উদ্বোধনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।পৌষ সংক্রান্তি তিথিতে মন্দির উদ্বোধনে হাতে কাঁসর নিয়ে বাজালেন মুখ্যমন্ত্রী(CM) । ভক্তি ভরে দিলেন পুজো। নিয়ে এসেছিলেন পুজোর ফুলমালা ও উপকরণ।পুজোর পর প্রসাদ বিতরণ করলেন নিরাপত্তা রক্ষীদের। পৌষ মাসের সংক্রান্তিতে বেশ কিছুক্ষণ কাটালেন মা বগুলা দেবীর মন্দিরে মুখ্যমন্ত্রী। কালীঘাটে একাধিকবার পুজো দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। উত্তরবঙ্গে মহাকাল মন্দির থেকে তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির অথবা তারাপীঠের মা তারার মন্দিরে পুজো দিতে গিয়েছেন তিনি।

বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) নিয়ে সাম্প্রদায়িক তকমা লাগাবার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী বরাবর পূজার্চনা করেন ভক্তি ভরে। বাড়িতেও তিনি পুজো করেন নিয়মিত। দুর্গা পুজোয় বিভিন্ন পূজা উদ্যোগ কমিটিগুলিকে অনুদান বাড়িয়ে যাতে উৎসবটি একটি সর্বজনীন রূপ নেয় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার উদ্যোগে এই বাংলার দুর্গাপূজায় ইউনেস্কো বিশেষ সম্মান প্রদান করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসার পর দুর্গাপুজোর ছুটির তালিকা বেড়েছে।

যেকোনো হিন্দুদের পুজোতে ছুটির সিদ্ধান্ত তিনি নিয়েছেন। কালীঘাট কালী মন্দিরকে বিশেষভাবে সাজিয়ে তোলা এবং সেখানে হাই মার্কস আলো লাগানো, চলমান সিঁড়ি বসানো ইত্যাদি কাজ তিনি করেছেন। দক্ষিণেশ্বর মন্দির চত্বরেও পুণ্যার্থীদের জন্য চলমান শিবির ব্যবস্থা আলাদা যাতায়াতের রাস্তায় এবং দক্ষিণ মন্দিরকে সাজানোর জন্য তিনি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিলেন।বুধবার পৌষ মাসের শেষ দিন বগলা মায়ের মন্দিরে অনেকক্ষণ থেকে মায়ের কাছে রাজ্যের সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর