যতদূর বাংলা ভাষা: দেশ বিদেশের দুই হাজার কবি সাহিত্যিকের মিলন উৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দির আগ্রাসনে যখন বাংলা ভাষা খানিকটা হলেও কোণঠাসা, তখন মাতৃভাষার ব্যাপ্তি ঘটাতে উদ্যোগী হয়েছে ‘যুগসাগ্নিক’ পত্রিকা পরিবার সহ  সমমনস্ক একাধিক সাংস্কৃতিক সংগঠন। গত কয়েক বছরের মতো এবারেও আয়োজিত হয়েছিল ‘যতদূর বাংলাভাষা উৎসব’। দেশ-বিদেশের দুই সহাস্রাধিক কবি, সাহিত্যিক, বাচিক শিল্পীদের সমারোহে ১৩ দিন ব্যাপী চলে এই উ‍ৎসব।

‘যুগসাগ্নিক’ পত্রিকা পরিবার সাধারণ বাঙালী মননে বাংলাভাষার ঐতিহ্য ও গৌরবকে ফিরিয়ে আনতে প্রতিজ্ঞা গ্রহণ করেছে। আর এই প্রতিজ্ঞারই ফলশ্রুতি হল ১৩ দিনব্যাপী বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতির সমস্ত ফলিত শিল্পকে এককাট্টা করার আন্দোলন। অনুষ্ঠানের শুভারম্ভ হয় গত ৩০ ডিসেম্বর, গঙ্গাবক্ষে ভাসমান লঞ্চে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  কবি রামচন্দ্র পাল, চিকি‍ৎসক র্থসারথি মুখোপাধ্যায় ও আবৃত্তিশিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়। এর পর একটানা বারোদিন দুই হাজারেরও বেশী শিল্পী-সাহিত্যিক-কবি-গল্পকার-আবৃত্তিকার-নৃত্যশিল্পীরা কলকাতার বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন। উৎসবের সমাপ্তি ঘটে ১১ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে। আগামী বছরের ডিসেম্বরে আবারও এই অনুষ্ঠান সংগঠিত করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৩ দিনের অনুষ্ঠানে অনেক বরিষ্ঠ শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন, শম্পা কুণ্ডু, বিভা সেনগুপ্ত, শুভেন্দু মাইতি, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। এছাড়াও ছিলেন, উৎপল কুণ্ডু, পার্থ মুখোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, সুকুমার ঘোষ, বিজয়লক্ষ্মী বর্মণ, অলোক রায় ঘটক প্রমুখ।

উৎসব কমিটির আহ্বায়ক তথা ‘যুগসাগ্নিক’ পত্রিকার সম্পাদক প্রদীপ গুপ্ত বলেন,  ‘যাঁরা এই ১৩ দিন বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা নিয়ে এই উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেককে সশ্রদ্ধ শুভেচ্ছা জানাই। ভালবাসা জানাচ্ছি সেইসব সংগঠনকে যারা তাদের সীমিত সামর্থ নিয়ে বন্ধুতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই উৎসবকে সফল করে তুলবার জন্য। এত বড়, এত দীর্ঘকালব্যাপী ও বিপুল সংখ্যক মানুষের যোগদানে সমৃদ্ধ একটা অনুষ্ঠান কোনও রকমভাবে সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তা ছাড়াও যে সংগঠিত করার দুঃসাহস আমরা এবারেও করে দেখাতে পেরেছি সেই দুঃসাহসকে প্রশ্রয় দিয়েছেন একমাত্র আপনারা। যারা এই উৎসবে যোগদান করতে অদম্য উৎসাহ নিয়ে এগিয়ে এসেছিলেন।’

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর