৪৬ মাস পর বুধ-শুক্রের মিলন, কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শুক্র ১৩ জানুয়ারী মকর রাশিতে প্রবেশ করবেন এবং ১৭ জানুয়ারী বুধের সেখানে আগমনের সঙ্গে সঙ্গে মকর রাশিতে লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৬ সালের জানুয়ারিতে একটি অত্যন্ত শুভ সংযোগ ঘটতে চলেছে। প্রায় ৪৬ মাস পর, শুক্র এবং বুধ আবার মকর রাশিতে মিলিত হতে চলেছেন, যার ফলে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। শুক্র ১৩ জানুয়ারী মকর রাশিতে প্রবেশ করবেন এবং ১৭ জানুয়ারী বুধের সেখানে আগমনের সঙ্গে সঙ্গে মকর রাশিতে লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হবে। এর আগে, ২০২২ সালে এই ধরনের সংযোগ ঘটেছিল। জ্যোতিষশাস্ত্র অনুসারে, লক্ষ্মী নারায়ণ রাজযোগকে সম্পদ, সমৃদ্ধি এবং কর্মজীবনে অগ্রগতি প্রদানকারী হিসেবে বিবেচনা করা হয়। এই যোগের প্রভাবে আয়ের পাশাপাশি আরাম-আয়েশ বৃদ্ধি পায়। জীবনে স্থিতিশীলতা আসে। জ্যোতিষীরা বলছেন, এই যোগ বৃষ এবং কর্কট-সহ চারটি রাশির জন্য বিশেষভাবে উপকারী। জেনে নিন, এই রাশি গুলির উপর এর কী প্রভাব পড়তে চলেছে…

বৃষ রাশি: এই রাজযোগ বৃষ রাশির জন্য আপনার ভাগ্যকে শক্তিশালী করবে। এই সময়ে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আপনার পরিবারের সঙ্গে ধর্মীয় ভ্রমণ সম্ভব। আপনার বাবা বা অন্য কোনও ঊর্ধ্বতন ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন। যা আপনার উপকারে করবে। এটি নতুন ব্যবসা শুরু করার মোক্ষম সময়। বৈদেশিক বিষয়ে সাফল্যের সম্ভাবনা রয়েছে। যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক সমর্থন পাবেন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য, এই যোগের প্রভাবে সম্পর্কে উন্নতি আসবে। পারিবারিক জীবনে সুখ আসবে। বৈবাহিক সুখ বৃদ্ধি পাবে। বিবাহের অপেক্ষায় থাকা ব্যক্তিরা ভাল প্রস্তাব পাবেন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। অংশীদারিত্বে করা কাজ লাভজনক হবে।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, এই সময়টি আরাম-আয়েশ এবং বিলাসিতা বৃদ্ধি করবে। বাড়ি, যানবাহন বা সম্পত্তি সম্পর্কিত কোনও ইচ্ছা পূরণ হতে পারে। আপনি মা বা মামার কাছ থেকে সহায়তা পেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থা উন্নতি করবে। সম্পত্তিতে বিনিয়োগের জন্য এই সময়টি অনুকূল হবে। ব্যবসায়িক ভ্রমণ লাভজনক হবে। কেরিয়ারে উন্নতির সুযোগ রয়েছে।

মকর রাশি: এই রাজযোগ মকর রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে প্রভাবশালী হবে, কারণ এটি আপনার রাশিচক্রের উপর তৈরি হচ্ছে। এই সময়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে। দ্রুত কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সংবাদ পাবেন। আর্থিক লাভের নতুন পথ প্রশস্ত হবে। আপনি পৈতৃক সম্পত্তি সম্পর্কিত সুবিধাও পেতে পারেন। সামগ্রিকভাবে, এই সময়টি আপনার জন্য সাফল্যে পূর্ণ হবে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন