UNION BUDGET 2022: অর্থমন্ত্রী গরিব শব্দটি উচ্চারণ করেছেন মাত্র দুবার বার, কটাক্ষ চিদম্বরমের

চিদম্বরমের কথায়, ’সরকারের কাছে বর্তমানের কোনও গুরুত্ব নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের বিত্তশালীদের কথা মাথায় রেখেই বাজেট তৈরি করা হয়েছে। বাজেট নিয়ে এমনই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম। বাজেটের পর দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মনমোহন সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী। চিদম্বরম বলেন, এই প্রথম কোনও অর্থমন্ত্রীকে দেখা গেল তিনি ধনীদের কথা মাথায় রেখে বাজেট পেশ করলেন।

এই বাজেটকে ধনীদের বাজেট তকমা দিয়েবিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, ‘অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট ভাষণ মন দিয়ে শুনলেই বোঝা যাবে কাদের প্রাধান্য দেওয়া হয়েছে। গোটা ভাষণে গরিব শব্দটা মাত্র দুবার উচ্চারণ করেছেন। সেই শব্দটি ছিল বাজেট বক্তৃতার ছ নম্বর অনুচ্ছেদে। মানুষ এই বাজেট প্রত্যাখ্যান করবে।‘

প্রাক্তন অর্থমন্ত্রী আরও বলেন, আগামী ২৫ বছরের জন্য সরকারের পরিকল্পনা রীতিমতো হাস্যকর। চিদম্বরমের কথায়, ’সরকারের কাছে বর্তমানের কোনও গুরুত্ব নেই। সরকার দেশবাসীকে বোঝাতে চাইছে, অমৃত কালের উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর থেকে হাস্যকর আর কী হতে পারে। আর যেটা সব থেকে বিপদের তা হল সরকার ক্রিপ্টোকারেন্সিকে সবুজ সংকেত দিল। যা দেওয়ার কথা ছিল ভারতের শীর্ষ ব্যাঙ্কের।’ চিদম্বরের আরও অভিযোগ, মানুষের হাতে টাকা থাকলে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু এই বাজেট মানুষের হাতে নগদ টাকা তুলে দিতে ব্যর্থ হয়েছে।

সকালেই কংগ্রেসের তরফ থেকে কড়া ভাষায় এই বাজেটের সমালোচনা করা হয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল