সামশেরগঞ্জে SIR আতঙ্কে অসুস্থ হয়ে বৃদ্ধর মৃত্যু, অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, সামসেরগঞ্জ: মুর্শিদাবাদের সানসেরগঞ্জে এসআইআর শুনানি আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধর। তাঁর নাম পুটু শেখ(Putu Sk.)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। পরিবারের অভিযোগ এস আই আর এর চাপেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। রাজ্যে ভোটার তালিকায় এস আই আর এর কাজ শুরু হওয়ার পর থেকে এই ধরনের মৃত্যুর খবর একের পর এক আসছে। সেই তালিকায় যুক্ত হল সামশেরগঞ্জের(Samsherganj) রামেশ্বরপুর চাচণ্ড গ্রামের এই বৃদ্ধের নাম। পরিবার সূত্রে জানা গেছে ওই বৃদ্ধের বাড়িতে সম্প্রতি এসআইআর শুনানির নোটিশ আসে। বৃদ্ধের পাশাপাশি তার পুত্র এবং পুত্রবধূর নামেও শুনানির নোটিশ এসেছে। শুনানি নোটিশ এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন পুটু বাবু। তার নামের বানানে ত্রুটি ছিল বলে তিনি চিন্তা করছিলেন । বৃদ্ধের নামের পুটুর বদলে পুট লেখা ছিল। একে কেন্দ্র করে ওই বৃদ্ধ মানসিক চিন্তায় ভুগছিলেন।

বৃহস্পতিবার ওই বৃদ্ধের এবং পরিবারের সদস্যদের শুনানির ডাক ছিল ঘটনার সময় বৃদ্ধ বাড়িতে একাই ছিল অন্যান্য সদস্যরা সামসেরগঞ্জে বিডিও (BDO)অফিসে শুনানিতে হাজিরা দিতে গিয়েছিলেন। শুনানি চলাকালীন ওই পরিবারের সদস্যরা খবর পান বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ মারা গিয়েছেন। ওই বৃদ্ধর পুত্রবধূ বিউটি খাতুন বলেন, এসআইআর এর চাপে তার শ্বশুর মশাই মারা গিয়েছেন। তারা নথি জমা দিতে এসেছিলেন। শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে লাইনে তারা খবর পান মারা গেছেন ওই বৃদ্ধ। এর আগে মুশিদাবাদ জেলা কান্দিতে বিডিও অফিসে শুনানির লাইনে দাঁড়িয়ে চোখ হয়ে ৮১ বছরের এক প্রবীণা আক্রান্ত হয়েছিলেন। যুগলদাসী কাপাসিয়া নামে ওই বৃদ্ধাকে কান্দি মহকুমা হাসপাতালে(Kandi Hospital) ভর্তি করা হয়। এবার এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদের এক বৃদ্ধের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। অন্যদিকে, উত্তর ২৪পরগনা জেলায়এসআইয়ের আতঙ্কে আত্মহত্যার অভিযোগ।

ঘটনায় চাঞ্চল্য ছড়াল অশোকনগরের গুমা শান্তিনগর এলাকায়। মৃতের নাম নিখিল দাস, বয়স ৭০। বৃহস্পতিবার তাঁর হেয়ারিং-এর জন্য ডাক এসেছিল । যদিও হেয়ারিংয়ে ডাক আশা নিয়েই তিনি যথেষ্ট আতঙ্কে ছিলেন। আবার না বাংলাদেশ ফিরে যেতে হয় ,এই আতঙ্ক তাঁকে তাড়া করছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে বনগাঁ – শিয়ালদহ শাখার গুমা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। খবর পেয়ে বনগাঁ জিআরপি দেহ উদ্ধার করে। পরিবারের বাকি সদস্যদেরও শুনানিতে ডাকা হয়েছে ।তাদের কয়েকজন শুনানিতে গিয়েছেন।

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলায় নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির