২৫০ টি আসন পেয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রীর মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি কাজল শেখের

Share:

নিজস্ব প্রতিনিধি, নানুর : বৃহস্পতিবার বীরভূম জেলার নানুর ব্লক অফিসে আচমকা এস আই আর ক্যাম্প পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ(Kajal Sk.)। এস আই আর ক্যাম্পে আসা সাধারণ মানুষের সাথে সভাধিপতি দীর্ঘক্ষণ কথা বলার পাশাপাশি প্রত্যেককে সচেতন করেন। এসাইয়া সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে মানুষ যেন তৃণমূলের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করে। সভাধিপতি অভিযোগ করেন নানুর বিধানসভায় ১ লক্ষ ৮৫ হাজার ভোটার তার মধ্যে এিশ হাজার মানুষকে এসআইআর -এর নোটিশ দিয়ে ব্লক অফিসে ডাকা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও নিরীহ গরিব বৃদ্ধ-বৃদ্ধাদের নোটিশ দিয়ে এসায়ের ক্যাম্পে ডেকে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই মানুষগুলো আতঙ্কিত হয়ে পড়ছে তাদের নাম বাদ যেতে পারে এই আশঙ্কায়। ১৯৩৬ সালে জন্ম এই দেশে তাকেও আজকে নোটিশ দিয়ে এই ক্যাম্পে ডাকা হয়েছে। ৮৯ বছরের এই মহিলা ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে এক বুক আতঙ্ক নিয়ে এস আই আর ক্যাম্পে নোটিসের জেরে হাজিরা দিতে বাধ্য হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং মর্মান্তিক। নির্বাচন কমিশনের অমানবিক আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সভাধিপতি কাজল শেখ দাবি করেন, বিজেপি চাইছে সাধারণ মানুষের নাম অকারণে কেটে দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করতে।

বিজেপি সিবিআই – ইডি যত রকম তদন্তকারী দল রয়েছে সব নিয়ে আসুক তবুও আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে লড়াই করে যাব ৷ বিজেপি নির্বাচন কমিশন কে গায়ের জোরে কাজে লাগিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করার যে পরিকল্পনা করেছে সেটা কোনভাবেই বাস্তবায়িত হবেনা বাংলার বুকে। বহু বিএলও নির্বাচন কমিশন এর একনায়তন্ত্র অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এত অল্প সময়ে নির্বাচন কমিশন যে এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছে তা একেবারেই অবৈজ্ঞানিক। যারা মারা গিয়েছেন এখনো অব্দি তাদের দায় নির্বাচন কমিশন ও বিজেপি কে নিতে হবে। কাজল শেখ স্পষ্ট জানিয়ে দেন নির্বাচন কমিশন বাংলায় বিধানসভা নির্বাচনে ৪০ দফাতে ও নির্বাচন করলে চতুর্থ বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার একমাত্র কারণ হলো বাংলার মুখ্যমন্ত্রীর যুগান্তকারী জনমুখী একাধিক প্রকল্প এবং মা- মাটি -মানুষের সরকারের উন্নয়নের পাঁচালী।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে