ঢাকার উত্তরায় বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু ৬ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকার উত্তররায় এক আবাসিক ভবনের বহুতলে বিধ্বংসী আগুন। সেই আগুনে ঝলসে মৃত্যু হল ৬ জনের। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে দমকল।

জানা গিয়েছে, ঢাকার উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা বাড়িতে আগুন লাগে। ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনকে নিয়ন্ত্রণে এনে ১৩জনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায় সকলকেই কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দমকলের পক্ষ থেকে এই আগুনের খবর নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, সকাল ৭:৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত খবর যায় দমকল ও পুলিশে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে উত্তরা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের ২টি ইঞ্জিন আগুনকে নিয়ন্ত্রণে আনে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভার পরে পকেট ফায়ার কোথাও রয়েছে কিনা তার চেষ্টা করা হয়। তার ভিতরে প্রবেশ করতে পারেন দমকলকর্মীরা। ভিতরে ঢুকে আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। ৩জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদের মধ্যে ২জন পুরুষ ও ১ জন মহিলা। পরে আরও ৩জনের মৃত্যুর খবর এসেছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। মৃতদের মধ্যে একই পরিবারের ৩জন রয়েছেন বলে জানা গিয়েছে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে ওই বহুতলে আগুন লাগল জানার চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা সবটাি জানার চেষ্টা চলছে।

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে