নির্বাচন কমিশনের কাজে অসন্তুষ্ট ,নন্দীগ্রাম দু’নম্বর ব্লকে গণ ইস্তফা বিএলওদে’র

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দিগ্রাম: SIR শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি বুথে এস আই আর এর কাজ সম্পন্ন করছে বিএলও’ রা। তবে বর্তমান সময় অনেক কিছুই অন্যায় ভাবে কাজ করানোর প্রতিবাদে শনিবার নন্দীগ্রাম দু ‘নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে গণইস্তফা দিলেন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের ১০৭ জন বি এল ওর মধ্যে ৭০ জন বিএলও(BLO)। তাদের দাবি, যখন কাজ শুরু করেন তখন তাদের কাজ ছিল যারা unmapped তাদের ডেকে শুনানি হবে,তথ্য যাচাই হবে।

সেটা সম্পূর্ণ করার পর WhatsApp এর মাধ্যমে আবার অর্ডার আসে লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে কারোর বাবা মায়ের নাম মিসম্যাচ।তারপর ফের অর্ডার আসে কারোর হয়ত ৩ জন ছেলে মেয়ে তাদের বলা হচ্ছে ৬ জন ছেলে মেয়ে রয়েছে। কিন্তু এরা কারা কারা তাদের লিংকেজ বিএলওদে’র দেওয়া হচ্ছে না। যার ফলে তারা সমস্যায় পড়ছেন এলাকায় গিয়ে।

বিএলওদে’র মানসিক বা শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন এমন দাবি তুলে ৭০ জন বিএলও ইস্তফা দিলেন।মূলত হোয়াটসঅ্যাপে কোন নির্দেশিকা তারা মানবেন না ও বিডিওকে লিখিত নির্দেশিকা দিতে হবে। এমনটাই দাবি বিএলওদে’ র। ফলে নন্দীগ্রামে এসআইআর- এর কাজ এর ফলে ব্যাহত হবে ।যত সময় এগোচ্ছে ততই Blo দে’র সঙ্গে মতবিরোধের পরিবেশ সৃষ্টি হচ্ছে কমিশনের। এর আগেও একা দিন জেলায় বি এল ওরা গণ ইস্তফা দিয়েছেন। BLO দের অভিযোগ তাদের প্রতিদিন হোয়াটসঅ্যাপে নয়া নয়া নির্দেশ পাঠানো হচ্ছে কমিশনের পক্ষ থেকে। তাদের ওপর এস আই আর শুনানির কাজ দ্রুত সম্পন্ন করতে নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে