সভায় অসুস্থ দলীয়কর্মী, ভাষণ বন্ধ রেখে চিকিৎসার ব্যবস্থা করলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : বহরমপুরে রণসংকল্প সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় হাজির হয়েছিলেন দলে দলে তৃণমূলকর্মী-সমর্থকরা। অভিষেকের বক্তব্যের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন এক দলীয়কর্মী। সঙ্গে সঙ্গে ভাষণ থামালেন অভিষেক। তাঁকে সুস্থ করতে বাকিদের পরামর্শও দেন। বেশ কয়েক মিনিট ভাষণ বন্ধ রেখেছিলেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কথা বলার সময় আচমকাই এক দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন। মঞ্চ থেকেই বিষয়টি জানতে চান অভিষেক। মনে করা হচ্ছে সুগার নেমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে জল ও মিষ্টি জাতীয় কিছু খাবার দিতে বলেন। পাশাপাশি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে বললেন তিনি। যাতে তাড়াতাড়ি ওই কর্মী সুস্থ হয়ে যান তার ব্যবস্থা করেছেন নিজেই।

এদিন তিনি বলেছেন, বেলডাঙ্গা হিংসার খবর পাওয়া গিয়েছে। প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। এই ঘটনার পিছনে বিজেপির ইন্ধন রয়েছে। সঙ্গে একজন গদ্দারো রয়েছে। সেই গাদ্দারদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কেউ যাতে উস্কানিতে পা না দেয় সেদিকে নজর দিতে বলেছেন। প্ররোচনায় পা দিলেই লাভ হচ্ছে বিজেপির। এই ঘটনার পেছনে বিজেপির ইন্ধন রয়েছে। বিভাজনের রাজনীতি তৃণমূল করে না। তিনি প্রশ্ন তুলেছেন, বিজেপিকে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? অপরিকল্পিত SIR-এ বহু মানুষের মৃত্যু হয়েছে। বাংলায় SIR-র নিয়ম আলাদা। দেশের অন্য জায়গায় নিয়ম আলাদা। মানুষ যাতে জমি না পায়, তা নিশ্চিত করছে বিজেপি। নদী ভাঙনের জন্য যাদের জমি দরকার, তাঁদের দেওয়া হচ্ছে না। ফরাক্কা ব্যারেজকে দেওয়া হচ্ছে।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা