মুম্বইয়ে ফাঁস অবৈধ সারোগেসি চক্র, গ্রেপ্তার ৩ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে সারোগেসি চক্রের হদিস মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ে। ঘটনায় তিন মহিলার বিরুদ্ধে মামলা রুজু করেছে সাহার থানার পুলিশ। অভিযুক্তরা হলেন সুনোতি বেলেলে (৪৪), সঙ্গীতা বাগুল (২৯)। শনিবার ব্যাংকক থেকে ইন্ডিগোর একটি বিমানে মুম্বাই ফিরতেই বিমানবন্দরে ইমিগ্রেশন আধিকারিকদের সন্দেহের মুখে পড়েন তাঁরা। জিজ্ঞাসাবাদের পর তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানে পশ্চিমের বাসিন্দা ভিনজারাত অন্য দুই অভিযুক্ত মহিলার মাধ্যমে ব্যাংককে অবৈধভাবে সারোগেসি করাচ্ছিলেন। এই গোটা প্রক্রিয়াটি সারোগেসি সংক্রান্ত আইনের সম্পূর্ণ বিরোধী। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬(২) ধারায় প্রতারণা এবং ৬১(২ ) ধারায় অপরাধমমূলক ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। এফআইআর অনুযায়ী, ১৬ জানুয়ারি দুপুর নাগাদ বেলেলে ও ভিনজারত বিমানবন্দরে পাসপোর্ট ও বোর্ডিং পাস জমা দেন। তখনই ইমিগ্রেশন আধিকারিকরা তাঁদের বিদেশযাত্রার উদ্দেশ্য জানতে চান। উত্তর দিতে না পারায় সন্দেহ আরও বাড়ে। বিষয়টি ঊর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হলে তদন্ত শুরু হয়।

আরও পড়ুন: দুয়ারে পড়ে রয়েছে মেয়ের দেহ, ভোরে দরজা খুলে চমকে উঠল পরিবার, নববধূ পণপ্রথার বলি!

তদন্তে সুনোতি বেলেলে ২০২৪ সাল থেকে আইভি এফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশনের সঙ্গে এজেন্ট হিসেবে যুক্ত ছিলেন। অভিযোগ তিনি সঙ্গীতা বাগুলের সঙ্গে মিলে থানেতে ‘এলিট কেয়ার’ নাম একটি সংস্থা চালাতেন। এই সংস্থার মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন ফার্টিলিটি ক্লিনিকে সারোগেসি ও সারোগেট মা জোগান দেওয়া হত এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হত। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্তরা জাল নথি তৈরি করে অবিবাহিত মহিলাদের সারোগেট হিসেবে উপস্থাপন করতেন। অথচ সারোগেসি আইন ২০২১ অনুযায়ী, সারোগেট মা কে অবশ্যই বিবাহিত হতে হবে এবং তাঁর অন্তত একটি সন্তান থাকা বাধ্যতামূলক। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করছে পুলিশ।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক