দুয়ারে পড়ে রয়েছে মেয়ের দেহ, ভোরে দরজা খুলে চমকে উঠল পরিবার, নববধূ পণপ্রথার বলি!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের বৈশালী জেলায় এক নববিবাহিতা বধূর রহস্যজনক মৃত্যু আলোড়ন পড়ে গিয়েছে। তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সারান জেলার হরিহর নাথ থানার অধীনে পেডিয়া বাজার এলাকায় রাতের অন্ধকারে নববধূর বাবার বাড়ির বাইরে মৃতদেহ ফেলে রেখে যাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর এই ঘটনায় ব্যবহৃত গাড়িটি একজন পুলিশ সাব–ইন্সপেক্টরের নামে নথিভুক্ত বলে জানা গিয়েছে। কাকভোরে নিজের মেয়ের দেহ দেখে চমকে উঠেছেন বাবা। তাতেই তাঁর হাড়হিম হয়ে যায়। আর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ একটি গাড়িতে করে ওই বধূর দেহ নিয়ে এসে দুয়ারে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে।

এদিকে গত ১৬ জানুয়ারি রাত ১২.৩০ মিনিটের দিকে অভিযুক্তরা একটি কালো রঙের স্করপিও গাড়িতে করে আসে এবং নববধূর মৃতদেহ তাঁর বাবা–মায়ের বাড়ির দুয়ারে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। হরিহর নাথ থানার এসএইচও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, অপরাধে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। মৃত বধূর পরিবারের দাবি, অভিযুক্ত একটি কালো রঙের স্করপিও গাড়িতে এসেছিল। তারপর দেহটি ফেলে রেখে পালিয়ে যায় রাতের অন্ধকারেই। বাড়ির বাইরে রাখা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে গোটা দৃশ্যটি।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, দেহ নিয়ে যাওয়া গাড়িটিকে শনাক্ত করা গিয়েছে। সেটি কোনও পুলিশ সাব ইনস্পেক্টরের গাড়ি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই পুলিশ আধিকারিক আদৌ এই বিষয়ে কিছু জানতেন কিনা নাকি তাঁর গাড়িতে দেহ তাঁর অজান্তেই ব্যবহার হয়েছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ওই পুলিশ সাব ইন্সপেক্টরের নাম সন্তোষ রজক। যিনি এখন মুজাফফরপুর জেলায় কর্মরত। মৃত বধূর বাবা জয়প্রকাশ মাহাতো জানিয়েছেন যে, তাঁর মেয়ে সরিতা প্রায় ৯ মাস আগে বৈশালী জেলার কর্তাহান বুজুর্গ গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি অভিযোগ করেন যে, তাঁর আর্থিক সামর্থ্য অনুযায়ী যৌতুক দেওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ির লোকজন আরও টাকা দাবি করতে থাকে।

এছাড়া সরিতার বাবার অভিযোগ, জমি রেজিস্ট্রি করার নামে ইতিমধ্যেই ৮ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু সরিতাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন অতিরিক্ত ৩ লক্ষ টাকা নিয়ে আসতে চাপ দিয়েছিল। এই দাবিতে সরিতাকে নিয়মিতভাবে নির্যাতন করা হতো এবং শেষ পর্যন্ত তাঁকে খুন করা হয়। সরিতার গলায় শ্বাসরোধের চিহ্ন দেখা যাচ্ছে। শোকাহত পরিবার সরিতার স্বামী এবং তাঁর শ্বশুরবাড়ির পরিবারের জন্য সর্বোচ্চ কঠোর শাস্তি দাবি করেছেন। মতার বাবার বয়ানের ভিত্তিতে, হরিহর নাথ পুলিশ স্বামী–সহ পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সরিতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক