বেলডাঙায় অশান্তির পিছনে মিমের হাত, দাবি বহরমপুরের তৃণমূল সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডঙার ঘটনায় বেশ কিছু রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলে মন্তব্য মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের(Apurba Sarkar)। তিনি বলেন “বেলডাঙায় যা ঘটেছে, তার পিছনে মিম-এর হাত রয়েছে। শুধু তাই নয়, ইদানীং কিছু নতুন নতুন পার্টি গজিয়ে উঠেছে যারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে অশান্তি পাকাতে চাইছে। এদের প্রত্যেকের লক্ষ্য হল এলাকার শান্তি নষ্ট করা এবং তৃণমূলের ভিত দুর্বল করা। তিনি আরও বলেন, এইসব দলকে মে মাসের পর আর খুঁজে পাওয়া যাবে না।

যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকে গ্রেফতার হবে। আমরা মুর্শিদাবাদকে অশান্ত হতে দেবো না। মুর্শিদাবাদে শান্তি বজায় রাখার জন্য সবরকম চেষ্টা করব।বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার আরও বলেন, সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। কোন প্ররোচনায় পা দেওয়া যাবে না। কারোর বিরুদ্ধে হিংসার পথ নিয়ে আক্রমণ করা যাবে না। এদিকে,বেলডাঙা থানার মহেশপুর তাতলা পাড়া এলাকায় মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে রবিবার সকালে যান সাংসদ ইউসুফ পাঠান(Yusuf Pathan)। রবিবার সকালে বেলডাঙার বিধায়ক ও দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে পরিযায়ীর বাড়িতে যান ইউসুফ পাঠান।

কথা বলেন পরিযায়ীর পরিবারের সদস্যদের সাথে। ইউসুফ পাঠান জানান, পরিযায়ীদের সুরক্ষা নিয়ে আমি আগে চিঠি করেছিলাম। দুঃখজনক ঘটনা। পরিবারের শিশুদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে। অন্যদিকে, বেলডাঙায় হামলা ভাঙচুর অবরোধ পুলিশকে আক্রমণ ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃতদের রবিবার দুপুরে বহরমপুর ACJM আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় ৩০ জন গ্রেফতার হয়েছেন।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা