বাঁকুড়ার চাষীর মেয়ে মৌসুমী প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে ডাক পেলেন দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ডাক পেয়েছেন জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের মৌসুমী ঘোষ(Mousumi Ghosh)। গোটা দেশ থেকে মোট ১০০ জনকে এই প্যারেড অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে ।তার মধ্যে নাম রয়েছে মৌসুমির। বাঁকুড়ার সিমলাপালের প্রত্যন্ত গ্রাম কড়া কানালী। ওই এলাকায় মূলত চাষবাসের উপরে নির্ভরশীল গ্রামবাসীরা। তেমনই এক চাষীর পরিবারের সন্তান মৌসুমি। বাঁকুড়া সম্মিলনী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী তিনি। পড়াশুনা করার পাশাপাশি ওই ছাত্রী জাতীয় সেবা প্রকল্পে অংশ নেন সেখানেই বিশেষ কৃতিত্বের জন্য মৌসুমিকে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ছাত্রীর এই সাফল্যে খুশি সম্মিলনী কলেজ কর্তৃপক্ষ। জাতীয় সেবা প্রকল্পের দায়িত্বে থাকা অধ্যাপক ডাক্তার সুরজিৎ মজুমদার জানিয়েছেন তারা আপ্লুত এর আগে কলেজ থেকে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছেন পড়ুয়ারা বিদেশে যাওয়ার নজির রয়েছে তবে এবার সরাসরি রাষ্ট্রপতি ভবনে(Rastrapati Bhavan) ডাক পাওয়া এই কলেজের কাছে এক বড় গর্বের বিষয়। খুশি মৌসুমির বন্ধুরাও। মৌসুমির মন্তব্যই অনুভূতি কোথায় প্রকাশ করে বোঝানো যাবে না তারাই সকলে পরিবারের সদস্য থেকে কলেজের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই খুশি। এতে সে রীতিমতো আপ্লুত।

জানা গেছে, সিমলাপাল কড়কানালী গ্রামে চাষির পরিবারে জন্ম নিয়ে বড় হয় মৌসুমী বাবা মনোরঞ্জন ঘোষ(Monoranjan Ghosh) পেশায় কৃষক নিজেদের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে মা কবিতা ঘোষ (Kabita Ghosh)একজন গৃহবধূ বাড়িতে রয়েছেন স্কুল পড়ুয়া একমাত্র ভাই ২০২১ সালে তালডাংরা গার্লস হাই স্কুল মোদি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বর্তমানে বাঁকুড়া সম্মিলনী কলেজে পড়াশোনা করছে মৌসুমি। মেয়ের ঐ কৃতিত্বে গোটা পরিবার রীতিমত খুশিতে টগবগ করছে। শুরু হয়ে গেছে দিল্লি যাওয়ার প্রস্তুতি আর কাউন্টডাউন মৌসুমির।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা