SSC-তে বয়সে ছাড় নয় এখনই! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। এবার সেই নির্দেশই আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের (SSC) মামলায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। এবার সেই নির্দেশই আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

গতবছর SSC-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পরেই ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। বাতিল হয়ে গিয়েছিল ২৬ হাজার চাকরি। সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। তাই ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। রাজ্যের ২৬ হাজার চাকরি (আদতে ২৫,৭৫২) বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছিল, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। এছাড়া ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত বা দাগি নন (আনটেন্টেড), তাঁরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। নির্ধারিত বয়স সীমা অতিক্রম গিয়ে গেলেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। তবে যাঁরা দাগি হিসাবে চিহ্নিত, তাঁরা নতুন প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। বেতনও ফেরত দিতে হবে। তবে দাগিদের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা নতুন প্রক্রিয়ায় সুযোগ পাবেন। বয়সের ছাড়ও পাবেন। কিন্তু নিয়োগ ফর্ম বের হতেই বয়সের সময়সীমা বেঁধে দেওয়া হয়। যার ফলে অনেকেই পরীক্ষা থেকে বঞ্ছিত হওয়ার ভয় পেয়েছিলেন। এরপরেই সুপ্রিম কোর্টের যুক্তি দেখিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কয়েকজন চাকরি প্রার্থী। নতুনভাবে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে বয়সে ছাড় চেয়েছিলেন নতুন প্রার্থীরা, তাঁরা দাগি তালিকায় ছিলেন না। কারণ তারা নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ নতুন প্রার্থী, তাঁরা আগে এসএসসি-র পরীক্ষা দেননি। যেটি ১২ ডিসেম্বর  কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে শুনানি হয়। শুনানিতে তাঁদের বয়সের ছাড় দিয়েছিলেন বিচারপতি সিংহ। আপাতত তা স্থগিত হল।

এই মামলার শুনানিতে হাই কোর্ট জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত নন, তাঁদের নামের কোনও তালিকা SSC আলাদা করে প্রকাশ করেনি। অর্থাৎ যাঁরা দাগি (টেন্টেড) তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ প্রযোজ্য হবে। কাউকেই বয়সের কারণে নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না। নির্ধারিত সময়ে বয়সের সীমা পেরিয়ে গেলেও তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এর পর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। কিন্তু কলকাতা হাই কোর্টের এই নির্দেশকেই সোমবার স্থগিত করে দিল শীর্ষ আদালত। এই মামলার সব পক্ষকে নোটিস জারি করেছে সুপ্রিমকোর্টে। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে সব পক্ষকে আদালতে হলফনামা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।  

 

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা