Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

দলের সহ-সভাপতি হিসেবে বেছে নেওয়া হলো প্রাক্তন সাংসদ সুব্রত বক্সিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থা‍ৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দলের সেকেন্ড ইন কম্যান্ডের দায়িত্বে থাকলেন ডায়মন্ডহারবারের সাংসদ। দলের সহ-সভাপতি হিসেবে বেছে নেওয়া হলো প্রাক্তন সাংসদ সুব্রত বক্সিকে। বুধবার নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। তবে দলের রাজ্য সভাপতির পদ ফাঁকাই রইল। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, যশোবন্ত সিনহারা আপাতত সম্মিলিতভাবে দায়িত্ব সামলাবেন।

২০১৭ সালে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পাঁচ বছর বাদে ফের সাংগঠনিক নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরেই দলের অন্দরে উত্তেজনার পারদ চড়েছে। দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত হওয়া নিয়ে কোনও সংশয় ছিল না। কিন্তু বাকি পদে কারা আসবেন, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল।

গত কয়েক বছর ধরে দলের রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছিলেন সুব্রত বক্সি। এমনকী মুকুল রায় দল ছেড়ে চলে যাওয়ার পরে কিছুদিনের জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বও পেয়েছিলেন। যদিও জাতীয রাজনীতির চেয়ে রাজ্য রাজনীতির সঙ্গেই জড়িত থাকতে পছন্দ করেন পোড়খাওয়া নেতা। সূত্রের খবর, তাঁকে যাতে বাংলাতেই সংগঠনের দায়িত্ব দেওয়া হয় দলনেত্রীর কাছে সেই অনুরোধ জানিয়েছিলেন সুব্রত বক্সি। দীর্ঘদিনের সহকর্মীর অনুরোধ ফেলতে পারেননি তৃণমূল নেত্রী। যদিও দলের একাংশ মনে করছেন, রাজ্য সভাপতির দায়িত্বও ফের দক্ষিণ কলকাতার প্রাক্তন সাংসদকে দেওয়া হবে। এদিন দলের ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম-ও ঘোষণা করা হয়নি।   

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের