অস্ত্রোপচারে ধাতব ব্রাশ পেটেই রেখে দিলেন, চিকিৎসকের ভুলে কী খেসারত দিলেন মহিলা?

কী কাণ্ড! চেকআপ করতে গিয়ে মহিলার পেটে ধাতব ব্রাশ ঢুকিয়ে দিলেন খোদ চিকিৎসক। চিকিৎসকের অদ্ভুত আচরণে ফল ভুগতে হল ওই মহিলা রোগীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! চেকআপ করতে গিয়ে মহিলার পেটে ধাতব ব্রাশ ঢুকিয়ে দিলেন খোদ চিকিৎসক। চিকিৎসকের অদ্ভুত আচরণে ফল ভুগতে হল ওই মহিলা রোগীকে। করতে হল অস্ত্রোপচার। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে হাসপাতাল চত্বরে। ডাক্তারের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করলেন মহিলা। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাশিয়ায়। যেখানে ওই মহিলা নিয়মিত চেকআপের জন্যে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার পরেই তাঁর অসম্ভব পেটের যন্ত্রণা শুরু হয়। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পারে, তিনি আবারও ওই ডাক্তারের কাছে ফিরে যান। তৎক্ষণাৎ তাঁর পেটের পরীক্ষা করা হয়। যেখানে দেখা যায়, তাঁর পেটের ভিতরে একটি ধাতব ব্রাশ রয়েছে। বাধ্য হয়ে অস্ত্রোপচার করা হয়। বিষয়টি তাঁর ওই ডাক্তারের মারাত্মক ভুল ছিল।

সূত্র বলছে, ৩২ বছর বয়সী ওই মহিলা নিয়মিত চেকআপের জন্যে ওই গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলেন। এরপর একটি বেসরকারি ক্লিনিকে তাঁর পরীক্ষার সময়, ডাক্তার একটি প্লাস্টিকের যন্ত্র ব্যবহার করে তাঁর জরায়ুর জরায়ু থেকে কিছু টিস্যু নেন। ওই যন্ত্রের এক প্রান্তেই ধাতব ব্রাশটি লাগানো ছিল বলে অভিযোগ মহিলার। পরীক্ষা শেষে তিনি বাড়ি ফিরে যান, কিন্তু তাঁর অসহনীয় ব্যথা শুরু হয়। তিনি হাসপাতালে যান। আল্ট্রাসাউন্ড স্ক্যানে দেখা যায়, তাঁর জরায়ুতে একটি বিদেশী বস্তু রয়েছে। স্ত্রীরোগ ওই বিশেষজ্ঞের চরম অবহেলার কারণে রোগী কেবল অসহনীয় ব্যথাই ভোগ করেননি, বরং তাঁর জরুরি অস্ত্রোপচারও হয়। মহিলাটি এখন ওই বেসরকারি ক্লিনিকের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। এবং একটি মামলা দায়ের করেছেন ফৌজদারি তদন্তের দাবিতে।

এমনকি জানা যায়, আল্ট্রাসাউন্ড স্ক্যান তাঁর পেটে ধাতব বস্তুটির কথা গর্ভনিরোধক কয়েল বলে উড়িয়ে দিয়েছিলেন অভিযুক্ত পর চিকিৎসক। কিন্তু ভুক্তভোগী কখনও গর্ভনিরোধক ব্যবহার করেননি। এরপর তিনি অন্য একটি মেডিকেল সেন্টারে যান, সেখানে তাঁকে জরুরি অস্ত্রোপচার করা হয়। এবং ওই ডাক্তারের ভুলের ধাতব ব্রাশটি বের করে দেওয়া হয়। ভুক্তভোগীর আইনজীবী, বলেছেন, ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাঁর করা ভুলটি গোপন করেছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে, ক্লিনিকটি ক্ষতিপূরণের একটি অংশ দিতে ইচ্ছুক। উল্লেখ্য, এই প্রথম নয়, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে, ইংল্যান্ডে রোগীদের শরীরে বিদেশী বস্তু রেখে যাওয়ার ১০৬টি ঘটনা ঘটেছে।

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI