আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা জাতীয় স্বীকৃতি পেল, এক্স হ্যান্ডেলে জানালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যতই সমালোচনা করুক তাদের জবাব দেওয়ার জন্য কাজের স্বীকৃতিই যথেষ্ট। আগেও একাধিকবার রাজ্য সরকারের নানা কাজ স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় সরকার সেই স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের প্রকল্প বিদেশের মাটিতে স্বীকৃতি পেয়েছে। এভাবেই বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছিল রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ নামে সিঙ্গল উইন্ডো ড্রাইভার অনুমোদন প্রদানকারী পোর্টাল ডিজিটাল রূপান্তর সংক্রান্ত জাতীয় সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিজিটাল পরিকাঠামো এবং জনপরিকাঠামো উন্নয়ন বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছে।

এদিকে এই স্বীকৃতি পেতেই তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাফল্যের কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‌রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের অধীনে ওয়েবেল সংস্থার তৈরি এই পোর্টাল প্রশাসনিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ। এক জানালার মাধ্যমে ড্রাইভার অনুমোদন সংক্রান্ত সমস্ত পরিষেবা প্রদান এখন অনেক বেশি সহজ, স্বচ্ছ এবং দ্রুততর হয়েছে।’‌ বিধানসভা নির্বাচনের আগে এই স্বীকৃতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

 

অন্যদিকে নবান্ন সূত্রে খবর, এই পোর্টালের মাধ্যমে বাণিজ্যিক যানচালকদের প্রয়োজনীয় অনুমোদনপত্রের আবেদন, যাচাই এবং অনুমোদনের সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে একদিকে সময় কমছে অপরদিকে ভোগান্তি হ্রাস পাচ্ছে এবং পরিষেবায় স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে। এই পোর্টালের ফলে উপকৃত হচ্ছেন বিপুল মানুষজন। আর জাতীয় স্বীকৃতি মেলায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‌জানাতে পেরে আনন্দিত হচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকারের সিঙ্গেল উইন্ডো ড্রাইভার অথরাইজেশন জেনারেশন পোর্টাল অনুমোদন, তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ওয়েবেল দ্বারা তৈরি, গভর্নেন্স নাও ষষ্ঠ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট এবং ডিজিটাল পরিকাঠামো এবং পাবলিক পরিকাঠামো উন্নয়নে উৎকর্ষতা বিভাগে পুরস্কৃত হয়েছে।’‌

এছাড়া তথ্যপ্রযুক্তি দফতরের এক অফিসার জানান, রাজ্যের ডিজিটাল জনপরিকাঠামোকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতে নানা সরকারি পরিষেবাকেও একই ধরনের একক প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত অফিসার ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানিয়েছেন। এআই নিয়েও প্রশিক্ষণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। বাংলার মানুষ যাতে দ্রুত পরিষেবা পান তার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বাড়িতে বসেই যাতে প্রযুক্তির মাধ্যমে সবটা করতে পারেন তার জন্যই এমন নানা নীতি নেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ