পুরুলিয়াকে সবুজময় করতে হবে, ডাক দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : পুরুলিয়াকে সবুজময় করতে হবে। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে পুরুলিয়াতে কাজ হয়েছে। ২০১১ সালের আগের তুলনায় এখন বদল হয়েছে। পুরুলিয়ার হুড়া ব্লকের লধুড়কা চন্ডেশ্বর মাঠে জনসভা থেকে এই কথাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, একসময়ের সিপিএমের হার্মাদরা জার্সি বদলে বিজেপির জল্লাদ হয়েছে।

তিনি বলেছেন, ৯ আসনের মধ্যে ৯আসনই জয় পেতে হবে। আগামী ১ মাসের মধ্যে ফের পুরুলিয়া আসার কথা বলেছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে তৃণমূলের ভাল ফল হয়নি। আসন্ন নির্বাচনে মানুষের ভালোবাসা পেতে চেয়েছেন তিনি। চতুর্থবারের মতো যখন তৃণমূল ক্ষমতায় আসবে, তখন অগ্রণী ভূমিকা নিতে হবে পুরুলিয়াকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে পুরুলিয়ায় শান্তি-সম্প্রীতি উন্নয়ন শুরু হয়েছে। ৩৪ বছর বাম আমলের পর পুরুলিয়াতে তৃণমূল জয় পেয়েছিল। উন্নয়নের বিজয় রথ চলেছিল। বিজেপির জল্লাদরা মাথা চাড়া দেওয়ার পরে উন্নয়ন বাধা পেয়েছিল। আগামী নির্বাচনে তৃণমূলকে জেতাতে হবে। উন্নয়ন জয়যাত্রা চলবে।

কেন্দ্রীয় বঞ্চনা থেকে SIR নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, SIR আতঙ্কে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের মৃত্যুর জন্য দায়ী কে? ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে SIR । এরমধ্যেই প্রায় ১০০ জন মানুষের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তাঁর মন্তব্য, ২০২১ সাল থেকে টাকা দেয়নি কেন্দ্র। পানীয় জলের ব্যবস্থা করেছে রাজ্য। কেন্দ্র টাকা দেয়নি। রাস্তা, বাড়ি তৈরি, ১০০ দিনের টাকা বন্ধ। পুরুলিয়াতে সাংসদ, বিধায়ক বিজেপির। কিন্তু তারপরেও কত উন্নয়ন হয়েছে? রান্নার গ্যাসের দাম বাড়ছে। এটা ডবল ইঞ্জিন সরকারের নমুনা।

 

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক