৪ দিন পর কুলতলির মাতলা নদীতে তলিয়ে যাওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি ,কুলতলি: দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির মাতলা নদীতে তলিয়ে যাওয়া পর্যটকের মৃতদেহ চার দিন পর উদ্ধার হল।নৈ পুকুরিয়া নদীর কাঁটামারী ঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় ওই পর্যটকের দেহ।গত রবিবার মাতলা নদীতে (Matla River) নৌকায় রাত কাটাতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন সুন্দরবনে ঘুরতে আসা এক পর্যটক। কলকাতার গড়িয়া থেকে ২২ জনের একটি পর্যটক দল গত ১৬ তারিখ ঘুরতে যান সুন্দরবনে । শনিবার রাতে মাতলা নদীতে নৌকায় রাত্রি কাটানোর সময় হঠাৎই পা পিছলে পড়ে যান মাতলা নদীতে। নিখোঁজ হন পর্যটক সুমন পাল। রাতভর খোঁজাখুঁজির পরেও তার কোন খোঁজ মেলেনি।

অবশেষে, সোমবার সকালে কুলতলি থানায়(Kultali P.S.) যান ওই পর্যটকের সঙ্গীরা। ঘটনার তদন্ত শুরু করে কুলতলী থানার পুলিশ। নিয়ে আসা হয় স্পেশাল দশজন সদস্যের ডুবুরিকে। শুরু হয় পর্যটক এর খোঁজে তল্লাশি অভিযান।বুধবার বিকালে মৎস্যজীবীরা নদীর নৈপুকুরিয়া নদী কাটামারির ঘাট এলাকায় সুমনের দেহ ভাসতে দেখে খবর দেয় পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পর্যটক মহলে।

মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মাতলা নদীতে নৌকোয় রাত কাটানো কাল হল ওই পর্যটকের জীবনে। সোমবার থেকে টানা তিন দিন ওই এলাকার মাঝি মোল্লা থেকে শুরু করে ডুবুরিরা লাগাতার তল্লাশি চালায় ওই পর্যটকের খোঁজে। কেউ বাড়ি ফিরে যাননি এই তিনদিন। এদিন মৃতদেহ উদ্ধার হওয়ার পর ব্যাপক ভিড় হয় মাতলা নদীর পাড়ে।

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56