আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, সেনসেক্স বাড়ল ৬৯৬ পয়েন্ট

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কেন্দ্রীয় বাজেট পেশের পরের দিন আরও চাঙ্গা শেয়ারবাজার। বুধবার ৬৯৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স। যার ফলে সাড়ে ৫৯ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল সূচক। সেনসেক্সের পাশাপাশি নিফটি-৫০ বেড়েছে ২০৩ দশমিক ১৫ সূচক। এদিন মূলত তথ্য-প্রযুক্তি, ওষুধ শিল্প এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধির কারণেই বাজার চড়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এ নিয়ে চলতি সপ্তাহের প্রথম তিনদিন সেনসেক্স ও নিফটি ৫০-এর সূচক বাড়ল।

গত সপ্তাহে শেয়ারবাজার আচমকাই নিম্নমুখী হওয়ায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিনিয়োগকারীরা। টানা পাঁচদিন বাজার নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীদের কয়েক লক্ষ কোটি টাকা খোয়াতে হয়েছিল। সেনসেক্স ৫৭ হাজারের নিচে চলে গিয়েছিল। যদিও গত শুক্রবার থেকেই ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটের আগে প্রকাশিত হয়েছিল আর্থিক সমীক্ষা। ওই আর্থিক সমীক্ষায় জিডিপি বৃদ্ধির হার আট থেকে সাড়ে আট শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। আর সেই আর্থিক সমীক্ষার উপরে আস্থা রেখে অনেকটা ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার।

মঙ্গলবার ৫৮ হাজার ৮৬২ দশমিক ৫৭ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন বাজার খুলতেই চড়তে থাকে সেনসেক্স। ৫৯ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। মাঝে কিছুটা পড়লেও সেই ধাক্কা খানিকক্ষণের মধ্যেই সামলে উঠে ঊর্ধ্বগতি নিতে থাকে বাজার। শেষ পর্যন্ত ৬৯৫ দশমিক ৭৬ সূচক নিয়ে ৫৯ হাজার ৫৫৮ দশমিক ৩৩ পয়েন্টে বন্ধ হয় বাজার। সেনসেক্সের পাশাপাশি নিফটি ৫০-ও অনেকটা চাঙ্গা হয়েছে। গতকাল ১৭ হাজার ৫৭৬ দশমিক ৮৫ পয়েন্টে বন্ধ হয়েছিল নিফটি ৫০। এদিন ২০৩ দশমিক ১৫ সূচক বেড়ে ১৭ হাজার ৭৮০ পয়েন্টে বন্ধ হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ