মধ্যমগ্রামে রঙের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রামে। বাদু দিগবেরিয়ায় কারখানায় আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৫ ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মধ্যমগ্রামের বাদু দিগবেড়িয়া ২ নম্বর গেট সংলগ্ন একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় কারখানার ভিতরে একাধিক শ্রমিক কাজ করছিলেন। তবে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত শ্রমিকরা নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। সেই কারণে বলে জানা গেছে

খবর পাওয়ার পর প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনে তীব্রতা বাড়তে থাকায় পরে দমকল বাহিনীর আরো একাধিক ইঞ্জিন পাঠানো হয়। কিন্তু রাসায়নিক কারখানায় দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়ংকর রূপ নেয়। অল্প সময়ের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে এবং কারখানা তত্ত্বের কালো ধোঁয়ায় থেকে যায়। দমকল সূত্রে খবর, কারখানায় বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক থাকায় আগুন সরিয়ে পড়ে। তবে কি কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

আরও পড়ুন: বইমেলা উদ্বোধনে ছক্কা হাঁকালেন মমতা, ৬টি বই প্রকাশ মুখ্যমন্ত্রীর

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় দু বছর আগেও একই রাসায়নিক কারখানায় বড়সড়ো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আবার একই জায়গায় আগুন লাগায় কারখানা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা