Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘অভিনয় জানেন না জন!’ বিস্ফোরক অভিযোগ ‘ধুম’ অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০০ সালের জনপ্রিয় ছবি ধুম-এ জন আব্রাহামের সঙ্গে অভিনয় করা অভিনেত্রী রিমি সেন সম্প্রতি সহ-অভিনেতাকে নিয়ে এক খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। অভিনয় জগত থেকে সরে এসে বর্তমানে দুবাইয়ে সফল রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত রিমি মনে করেন, জন আব্রাহাম নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিলেন বলেই তিনি কেরিয়ারে এগিয়ে যেতে পেরেছেন।

বিল্ডক্যাপস রিয়েল এস্টেট এলএলসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি সেন বলেন, একজন মানুষ যদি নিজের শক্তির পাশাপাশি দুর্বলতাও বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে তাহলে সে অনেক দূর যেতে পারে। তাঁর মতে, জন আব্রাহাম তাঁর উৎকৃষ্ট উদাহরণ। রিমির কথায়, কেরিয়ারের শুরুর দিকে জন একজন মডেল ছিলেন এবং অভিনয়ে ততটা দক্ষ ছিলেন না। তবে কারও সমালোচনায় জন কান দিতেন না। নিজের সীমাবদ্ধতা বাজার রেখে জন চরিত্র বেছে নিতেন।

আরও পড়ুন: সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

রিমি জানান, জন মূলত এমন চরিত্রে অভিনয় করতেন যেখানে বেশি অভিনয়ের প্রয়োজন পড়ত না।বিশেষ করে অকশনধর্মী ছবিতে। এতে করে তাঁর ব্যক্তিত্ব ও শারীরিক গঠনের ওপর জোর পড়ত এবং দর্শকদের প্রশ্ন তোলার সুযোগ কম থাকতো।রিমির মতে, এই কৌশলই জনকে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে অভিজ্ঞতা বাড়লে স্বাভাবিকভাবেই অভিনয়ও উন্নত হয়। অভিনয়ে আত্মপ্রকাশের পর জিসম (২০০৩) ছবির মাধ্যমে জন আব্রাহাম ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শুধু অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক ও ব্যবসায়ী হিসেবেও তিনি সাফল্য পান। রিমি সেন জানান, তিনি ব্যক্তিগতভাবে জনকে চেনেন এবং তাঁর মতে জন অত্যন্ত বুদ্ধিমান ও দূরদর্শী একজন মানুষ।

একই সাক্ষাৎকারে রিমি দুবাইয়ে কাটানোর কিছু অভিজ্ঞতাও শেয়ার করেন।তিনি বলেন, দুবাইয়ে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে থাকেন।এখানকার প্রশাসন ব্যবস্থাও খুব স্বচ্ছ। এই কারণেই তিনি মুম্বইয়ের বদলে দুবাইকে নিজের নতুন কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। উল্লেখ্য, রিমি সেন হাঙ্গামা, ধুম, গোলমাল, ফিরে হের ফেরি, জনি গাদ্দার সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার