সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজোর সকালে নেমে এল শোকের ছায়া। সল্টলেকে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে গেল। তীব্র গতিতে ধেয়ে আসা চারচাকা গাড়ি পিষে দিল পথচারীকে। একইসঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর আরও দুটি মোটরবাইকেও ধাক্কা দেয় গাড়িটি বলে অভিযোগ। তার জেরে জখম হন আরও দু’‌জন পথচারী। পথচারীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। আহত তিনজনকেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনাস্থলে পৌঁছেছে মানিকতলা থানার পুলিশ। কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙা আসার পথে সিআইটি রোড বিএসএনএল মোড়ের কাছে একটি গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা মারে পরপর তিনজনকে।

এদিকে সাতসকালে কাঁকুরগাছির দিক থেকে ওই প্রাইভেট গাড়ি বেপরোয়া গতিতে উল্টোডাঙার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মোটরবাইকে ধাক্কা মারে। বেপরোয়া গতির কারণে ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে গিয়ে ধাক্কা মেরে দেয়। তারপর অস্থায়ী দোকানে ধাক্কা মারে। এই পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পথচারীর। আশঙ্কাজনক অবস্থায় মোটরবাইক চালককে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। ঘাতক গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে মানিকতলা থানার পুলিশ।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গাড়ির গতি খুব বেশি ছিল। সকাল ৯টা ১৫ মিনিটে গাড়িটি বিএসএনএল টাওয়ারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তারপর প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা দেয়। এমনকী গাড়িটি ফুটপাতে উঠে যায় এবং এক পথচারীকে ধাক্কা মারে। গাড়িটি একটি অস্থায়ী দোকানেও ধাক্কা মারে। এই ঘটনায় মোটরবাইকের চালক–সহ তিনজন আহত হন। তাঁদের মধ্যে এক পথচারীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথচারীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এছাড়া এই পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই গাড়িটিকে। আটক করা হয়েছে গাড়ির চালককেও। পুলিশ সূত্রে খবর, ওই গাড়িটিতে তিনজন ছিলেন। কী কারণে এই দুর্ঘটনা? বেপরোয়া গতিই কি করে হলো? তা নিয়ে উঠছে প্রশ্ন। সমস্ত দিক খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এই ঘটনায় আজ সরস্বতী পুজোর আবহে শোকের ছায়া নেমে এসেছে। আজ নেতাজির জন্মজয়ন্তীও বটে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা