আইনজীবী দেওয়ার টাকা নেই, জেলে বসে নিজের মামলার সওয়াল করতে চান মাওবাদী অর্ণব দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনজীবীকে নিয়োগ করার মতো পয়সা নেই। তাই নিজের মামলার জামিনের সওয়াল করবেন মাওবাদী নেতা অর্ণব দাম(Arnab Dam)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী রয়েছেন। সংশোধনাগারে বসেই তিনি তাঁর পড়াশোনা করছেন। এবার জেলে বসে, নিজের জামিনের মামলার সওয়াল অনলাইনে করার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর দাবি, আইনজীবী নিয়োগের অর্থ তার কাছে নেই ।তাই তিনি নিজেই সওয়াল করতে চান। ইতিমধ্যে হাইকোর্টে তিনি লিখিত আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর সেই আবেদন মঞ্জুর করেছেন।

আপাতত সশরীরে আদালতে যেতে পারবেন না অর্ণব। ভার্চুয়াল মাধ্যমে মামলার লড়তে হবে তাকে আগামী ২ ফেব্রুয়ারি তার জামিন মামলার শুনানি রয়েছে। রাজ্য মানবাধিকার সংগঠন এপিডিআরের মাধ্যমে নিযুক্ত আইনজীবী অরিজিৎ বাগচী অর্নবের হয়ে আদালতে এই আবেদন রেখেছিলেন। অর্ণব জানান হাইকোর্টের আইনজীবী দেওয়ার মতো পয়সা তার পকেটে নেই আর লিগ্যাল এডের সরকারি আইনজীবী নিতে তিনি রাজি নন। তার আরো অভিযোগ তার প্রাপ্য স্কলারশিপ থেকে তাকে বঞ্চিত করছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। জেলবন্দী হিসেবে এখন তার পকেটে কোন পয়সা না থাকায় নিজের জামিনের জন্য, জেলে থেকেই তিনি নিজের সওয়াল করতে চান নিজের মামলায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ২০১০ সালে ১৫ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শিলদাতে ইএফআর(EFR) ক্যাম্পে মাওবাদীরা হামলা চালিয়েছিল। সেই হামলায় ২৪ জন ইএফআর জওয়ান মারা গিয়েছিল ।

পাল্টা প্রতিরোধে ৫ মাওবাদীর মৃত্যু হয়েছিল। সেই হামলার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন অর্ণব দাম ওরফে বিক্রম। প্রথমে পশ্চিম মেদিনীপুর সংশোধনাগার ,পরে হুগলী চুঁচুড়া সংশোধনাগারে তাকে রাখা হয়। তার মধ্যেই তিনি পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিং বিষয়। ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাসের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি(PHD) করেছেন তিনি। পড়াশোনায় মেধাবী অর্ণব দাম এবার নিজের বিরুদ্ধে চলা মামলায় সওয়াল করতে প্রস্তুত সংশোধনাগার থেকে।

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন