Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইরানে বাড়ছে মার্কিন হামলার আশঙ্কা! মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল একাধিক বিমান সংস্থার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কে আরও অবনতি হচ্ছে। ইরানের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরেই মধ্যপ্রাচ্যে আকাশপথে তৈরি হয়েছে চরম অস্থিরতা। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে একাধিক বিমান বাতিল করেছে শীর্ষ আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি। আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কায় এই অঞ্চলে বিমান চলাচলা স্থগিত করেছে ডাচ কেএলএম, লুফথানসা এবং এয়ার ফ্রান্স। 

বিমান স্থগিত রাখার এই সিদ্ধান্তের কারণে ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হয়েছে। এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকির কথা বিবেচনায় করে ২৩ ও ২৪ জানুয়ারি  দুবাইগামী সমস্ত ফ্লাইট বন্ধ থাকবে। অন্যদিকে, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স অনির্দিষ্টকালের জন্য দুবাই, রিয়াদ, দাম্মাম এবং তেলআবিবে তাদের বিমান চলাচলের কার্যক্রম স্থগিত করেছে।  নিরাপত্তার কারণে তাদের বিমানগুলো রান, ইরাক ও ইজরায়েলসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা সম্পূর্ণ এড়িয়ে যাতায়াত করছে। ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে ইউনাইটেড এয়ারওয়েস এবং এয়ার কানাডাও ইজরায়েল । 

আরও পড়ুন: সন্তানদের সামনেই স্ত্রী ও তিন আত্মীয়কে গুলি করে খুন, আমেরিকায় গ্রেফতার ভারতীয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন একটি  মার্কিন যুদ্ধজাহাজ  "আর্মদা" ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। হোয়াইট হাউস গত সপ্তাহে নিশ্চিত করেছে যে তেহরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করে দিয়েছে, তবে এতে মার্কিন সামরিক প্রস্তুতির কোনও পরিবর্তন  হয়নি বলেই জানা গিয়েছে। গত বছরের ডিসেম্বরে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যাবতীয় ঘটনার সূত্রপাত। তার উপর ট্রাম্পের হুঁশিয়ারি। সব মিলিয়ে জটিল হয়ে রয়েছে পরিস্থিতি। 

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ