আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

২০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, দমদম থেকে গ্রেফতার ১

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি : ২০ কোটি টাকা প্রতারণা করার অভিযোগে সন্দীপ শর্মা (Sandip Sharma) নামে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। প্রতারণার পরে গা ঢাকা দিয়েছিল সে। কিন্তু শেষমেষ রক্ষা হয়নি। রাজ্যের এয়ারপোর্ট দু’নম্বর গেটের একটি বহুতলের পাঁচ তলা থেকে সন্দীপ শর্মাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিহার ও পশ্চিমবঙ্গে একাধিক ভুয়ো কোম্পানির খুলে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতারণার পর এয়ারপোর্ট এলাকায় লুকিয়ে ছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে যায়। অবশেষে তাকে গ্রেফতার করেছে। ধৃত সংগীতের সঙ্গে এক মহিলা ছিলেন বলে জানা গিয়েছে। সেই মহিলাকে আটক করেছে পুলিশ (police)। গত চার বছর ধরে একাধিক মামলা ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। অনেকদিন ধরেই তার খোঁজ চালানো হচ্ছিল। কিন্তু কোনভাবেই হদিশ হয়েছিল না তার। পুলিশ যখনই তাঁকে ধরতে যায়, তখনই এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় সে। কিন্তু এবার আর কোনও সুযোগ পায়নি সে।

গোপন সূত্রে খবর পেয়ে, দমদমের বহুতলে থাকার খবর পেয়েই তড়িঘড়ি গিয়ে গ্রেফতার করা হয় সন্দীপ শর্মাকে। ধৃত সন্দীপ জানান এই সমস্ত অভিযোগ মিথ্যা। কেন তাকে গ্রেফতার করা হল তা তিনি কিছুই বুঝতে পারছেন না। দীর্ঘদিন ধরে প্রতারণার জাল বুনছিল সে। কোনওভাবেই গ্রেফতার করা যাচ্ছিল না। অবশেষে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা জানার চেষ্টা করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাটের মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মর্মন্তিক দুর্ঘটনা কোচবিহারে, যাত্রীবোঝাই অটো ও চারচাকার সংঘর্ষে মৃত ২

কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের সাহেবখালির কারিগর পাড়া

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, অভিযোগ অর্জুন সিংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ