‘জেলে যেতে হলে যাব’, FIR’ কে গুরুত্ব দিচ্ছেন না ফারাক্কার বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি,ফারাক্কা: সাম্প্রদায়িক উস্কানি ও বিডিও অফিসে হামলার অভিযোগ, ফরাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় এফ আই আর(FIR) দায়ের হল। এর পাশাপাশি লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছে বিজেপি।বিডিও(BDO) অফিসে হামলার চেষ্টা এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এ বার আইনি প্যাঁচে ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। শনিবার তাঁর বিরুদ্ধে ফরাক্কা থানায় লিখিত অবেদন করল বিজেপি। যদিও এই এফ আই আরকে গুরুত্ব দিতে নারাজ ফারাক্কার বিধায়ক। তার স্পষ্ট দাবি , ‘জেলে যদি যেতে হয় যাব।’

​শনিবার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক অয়ন ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফারাক্কা থানায় পৌঁছয়। সেখানে বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি লিখিত আবেদন জমা দিয়ে তাঁর নামে এফআইআর দায়ের করার আবেদন জানানো হয়।​বিজেপি নেতৃত্বের দাবি, গত ১৪ তারিখ ফরাক্কা বিডিও অফিসে ও SIR শুনানি শিবিরে অতর্কিতে হামলা চালানো হয়। অভিযোগের তির সরাসরি বিধায়ক ও তাঁর অনুগামীদের দিকে।​বিজেপির পক্ষ থেকে জানানো হয় বিধায়ক জনসমক্ষে এমন কিছু মন্তব্য করেছেন যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং উস্কানিমূলক।

​থানা থেকে বেরিয়ে বিজেপি নেতা অয়ন ঘোষ বলেন, “একজন জনপ্রতিনিধি হয়েও তিনি যেভাবে সরকারি দফতরে হামলা চালিয়েছেন এবং সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, তা মেনে নেওয়া যায় না। আমরা পুলিশকে জানিয়েছি, অবিলম্বে ওঁর বিরুদ্ধে এফ আই আর করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”​যদিও এই অভিযোগকে আমল দিতে নারাজ বিধায়ক। তার বক্তব্য বিজেপি কি করল তা নিয়ে তার কোন মাথাব্যথা নেই। নির্বাচন কমিশন যেভাবে শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে আমি তার প্রতিবাদ করেছি। তার জন্য যদি জেলে যেতে হয় যাবো।

ফারাক্কার বিধায়ক আরও বলেন, ‘বিজেপি আর নির্বাচন কমিশন এখন আলাদা আর কিছু নয় ।কমিশন এখন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে।’এদিকে প্রশাসন কেন মনিরুলের বিরুদ্ধে শত প্রণোদিতভাবে অভিযোগ দায়ের করলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অপরদিকে ভরতপুরের বিধায়ক তথা জনগণ উন্নয়ন পার্টির চেয়ারম্যান কবিরের অভিযোগ রাজ্য প্রশাসন বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করছে। তৃণমূলের সমালোচনা করে হুমায়ুন কবিরের মন্তব্য ,’ওরা সংখ্যালঘু আবেগ নিয়ে দ্বিচারিতা করছে ।আগামী নির্বাচনে এর ফল টের পাবে।’

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি