রবিবার শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন, ভোগান্তি থেকে বাঁচতে জেনে নিন তালিকা

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এক্স-২৫ নম্বর সেতুতে নতুন গার্ডার স্থাপনের জন্যে একটি বড় ২৩ ঘন্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক গ্রহণ করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনেই ভোগান্তি! রবিবার (২৫ জানুয়ারি) শিয়ালদহ মূল শাখায় একাধিক ট্রেন বাতিল। সর্বোচ্চ মানের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রেনের দ্রুত চলাচল সহজতর করার জন্যে, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এক্স-২৫ নম্বর সেতুতে নতুন গার্ডার স্থাপনের জন্যে একটি বড় ২৩ ঘন্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক গ্রহণ করছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১০ টা থেকে আগামিকাল রাত ৯ টা পর্যন্ত কাঁকুড়গাছি এবং বালিগঞ্জ স্টেশনের মধ্যে আপ-ডাউন কর্ড লাইনে কাজ চলবে। সেই কারণেই অনেক ট্রেন বাতিল করা হয়েছে। যার ফলে ছুটির দিনে দুর্ভোগে পড়তে পারেন যাত্রীরা।

আসলে বিদ্যমান গার্ডারগুলির কার্যকাল শেষ হয়ে যাওয়ায়, একটি সক্রিয় নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে সেগুলি প্রতিস্থাপন করা হচ্ছে। আধুনিক, মজবুত গার্ডার স্থাপনের ফলে শুধু সেতুর কাঠামোগত অবস্থা শক্তিশালী হবে না, এই অংশে ট্রেনের গতি বৃদ্ধি হবে এবং ট্রেন চলাচল মসৃণ হবে। যেহেতু রবিবার সরকারি ছুটির দিন, এদিন রাস্তায় যাত্রীদের সংখ্যা কম থাকেন, তাই এ দিনগুলিতে কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই প্রতিস্থাপনের ফলে দৈনিক যাত্রী এবং অফিসযাত্রীদের উপর খারাপ প্রভাব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

জেনে নিন, ২৫.১.২০২৬ তারিখে কোন কোন ট্রেন বাতিল থাকবে…

*বজবজ – নৈহাটি: ৩১০৫৩ আপ
* নৈহাটি – শিয়ালদহ: ৩১৪২২ ডাউন, ৩১৪৪২ ডাউন, ৩১৪৪৬ ডাউন / ৩১৪৩১ আপ
* মধ্যমগ্রাম – মাঝেরহাট: ৩০৩৫৮ ডাউন / ৩০৩৫৭ আপ
* ক্যানিং – বারাসাত: ৩৩০৬১ আপ
* নৈহাটি – মাঝেরহাট: ৩০১৫২ ডাউন, ৩০১৫৪ ডাউন / ৩০১২৩ আপ
* মাঝেরহাট – রানাঘাট: ৩০১৩৫ আপ,
* বজবজ – শিয়ালদহ: ৩৪১৫৭ আপ, ৩৪১১৭ আপ
* মাঝেরহাট – হাসনাবাদ: ৩০৩২১ আপ

ট্রেনের পথ পরিবর্তন

* ৩৪০৫২ নৈহাটি – বজবজ লোকাল শিয়ালদহে (উত্তর)-এ যাত্রা শেষ করবে।
* ৩১০৫১ বজবজ – নৈহাটি লোকাল ট্রেন শিয়ালদহে (দক্ষিণ)-এ যাত্রা শেষ করবে।
* ৩৪০৫৬ কল্যাণী সীমান্ত – বজবজ লোকাল ট্রেনটি পথ পরিবর্তন করে শিয়ালদহ (উত্তর)-এ যাত্রা সমাপ্ত করবে।
* ৩০৩৪৬ বনগাঁ – মাঝেরহাট লোকাল ট্রেন বারাসতে যাত্রা শেষ করবে।
* ৩০৩৬১ মাঝেরহাট – হাসনাবাদ লোকাল ট্রেনটির যাত্রা বারাসত থেকে শুরু হবে।
* ৩০১৪২ গেদে – মাঝেরহাট লোকাল ট্রেনটির যাত্রা দমদম জংশনে শেষ হবে।
* ৩০৩৩৩ মাঝেরহাট – হাসনাবাদ লোকালের যাত্রা বারাসত থেকে শুরু হবে।
* ৩৪০৬২ বনগাঁ – ক্যানিং লোকাল ট্রেনের যাত্রা বারাসাতে শেষ হবে।
* ৩৪০৫৪ নৈহাটি – বজবজ লোকাল ট্রেনের যাত্রা শিয়ালদহ (উত্তর)-এ যাত্রা সমাপ্ত হবে।
* ৩১০৫৫ বজবজ – নৈহাটি লোকাল ট্রেনটি ঘুরিয়ে শিয়ালদহ (দক্ষিণ)-এ যাত্রা শেষ হবে।
* ৩০১১২ ব্যারাকপুর – বালিগঞ্জ লোকাল ট্রেনটি ঘুরিয়ে দেওয়া হবে এবং শিয়ালদহ (উত্তর)-এ যাত্রা শেষ করবে।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি